News Flash

  • Home
  • Uncategorized
  • তিনসুকিয়ার লিডুতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এনএসসিএন (আইএম) ক্যাডার
Image

তিনসুকিয়ার লিডুতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এনএসসিএন (আইএম) ক্যাডার

তিনসুকিয়া (অসম), ৩১ জুলাই (হি.স.) : উজান অসমের তিনসুকিয়া জেলার লিডু এলাকায় ভারতীয় সেনার হাতে আটক হয়েছে এনএসসিএন (আইএম) নাগা জঙ্গি সংগঠনের এক সক্রিয় ক্যাডার। ধৃত জঙ্গিকে এনএসসিএন (আইএম)-এর স্বয়ম্ভূ সাৰ্জেন্ট বৈসাং বয় বলে পরিচয় পাওযা গেছে।

শুক্রবার জেলা পুলিশ সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনার গাড়োয়াল রেজিমেন্টের জওয়ানরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে লিডু পুলিশ ফাঁড়ির অন্তৰ্গত তিরাপ কলিয়রি এলাকায় হানা দিয়ে এনএসসিএন (আইএম)-এর স্বয়ম্ভূ সাৰ্জেন্ট বৈসাং বয়কে আটক করেছেন। তার মূল বাড়ি পার্শ্ববর্তী অরুণাচল প্ৰদেশের দেওমালি গ্রামে। ধৃতের হেফাজত থেকে একটি পয়েন্ট টু টু (.২২) পিস্তল, চারি রাউন্ড সক্ৰিয় গুলি এবং নগদ ১,৭০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। রাতেই আগ্নেয়াস্ত্র ইত্যাদি সহ নাগা জঙ্গিকে মাৰ্ঘেরিটা থানার হাতে তুলে দিয়েছে সেনা।

পুলিশের সূত্রটি বলেছে, বহুদিন ধরে আন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নানাধরনের অপরাধজনিত কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল এনএসসিএন (আইএম)-এর স্বয়ম্ভূ সাৰ্জেন্ট বৈসাং বয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top