News Flash

  • Home
  • Uncategorized
  • বৌদির লাঠির আঘাতে প্রাণ হারালেন দেবর
Image

বৌদির লাঠির আঘাতে প্রাণ হারালেন দেবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ আমতলী থানা এলাকার মহেশখলা গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে বৌদি হাতে খুন হলেন দেবর৷ নিহতের নাম হীরালাল বর্মন৷ অভিযুক্তের নাম জ্যোৎস্না বর্মন৷ এ ব্যাপারে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷


ঘটনার বিবরণে জানা যায়, হীরালাল বর্মন নামে ঐ ব্যক্তির সঙ্গে তার বৌদি বুধবার বিকেলে বচসায় লিপ্ত হয়৷ এক সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ জ্যোৎস্না বর্মন হঠাৎ উত্তেজিত হয়ে দেবরের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন৷ তাতে ঘটনা স্থলে মাটিতে লুটিয়ে পড়ে হীরালাল বর্মন৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা সংকট জনক হওয়ায় সেখানে থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ শেষ রক্ষা করা যায়নি৷ রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ পারিবারিক কলহের জেরেই ঐ হত্যাকাণ্ডের ঘটনা৷ স্থানীয় সূত্রে জানা গেছে হীরালাল বর্মন খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করত৷ তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন৷ দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে তার সংসার৷ পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top