News Flash

  • Home
  • Uncategorized
  • নাশকতার আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম, ব্যাপক ক্ষতি
Image

নাশকতার আগুনে পুড়ল পোল্ট্রি ফার্ম, ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই৷৷ সিধাই মোহনপুর এর ভাগলপুরে বিদ্যুতের শর্ট সার্কিট করে একটি পোল্ট্রি ফার্ম এর সমস্ত মোরগ মেরে ফেলা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ পোল্ট্রি ফার্ম এর মালিকের নাম স্বপন দাস৷ পরিবারের লোকজন জানান হঠাৎ এই এলাকায় বিদ্যুৎ চলে যায়৷ স্বপন দাস এর স্ত্রী পোল্ট্রি ফার্ম এর কাছে গিয়ে লক্ষ করেন ফার্মের সমস্ত মোরগ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি তার স্বামী ও পরিবারের লোকজন জানান৷


এটি একটি নাশকতামূলক ঘটনা বলে পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে৷কে বা কারা এই ঘটনায় জড়িত সে সম্পর্কে অবশ্য সঠিক কোনো তথ্য পরিবারের তরফ থেকে বলা হয়নি৷পোল্ট্রি ফার্ম এ ধরনের নাশকতামূলক কাণ্ড জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মের মালিক জোরালো দাবি জানিয়েছেন৷এ ধরনের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করেছে৷তবে কে বা কারা এ ঘটনা সংঘটিত করেছে সে সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছেও নেই৷উল্লেখ্য শত্রুতার জেরে ফসল নষ্ট করে দেওয়া এবং ফার্মের মুরগি শর্টসার্কিট করে মেরে ফেলার মতো নাশকতামূলক ঘটনা ন্যাক্কারজনক৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top