News Flash

  • Home
  • Uncategorized
  • কেউ দেশের হয়ে দীর্ঘদিন খেললে তাঁকে যেন প্রাপ্য সম্মানটা দেওয়া হয় : যুবরাজ সিং
Image

কেউ দেশের হয়ে দীর্ঘদিন খেললে তাঁকে যেন প্রাপ্য সম্মানটা দেওয়া হয় : যুবরাজ সিং

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে বিসিসিআই-এর   উপর ক্ষোভ উগরে দিলেন যুবরাজ সিং। যুবরাজের মতে, দলকে নিজের সেরাটা উজার করে দেওয়ার পরও কেরিয়ারের শেষে এসে প্রাপ্য সম্মানটা পেলেন না।তিনি বলেন, কেউ দেশের হয়ে দীর্ঘদিন খেললে তাঁকে যেন প্রাপ্য সম্মানটা দেওয়া হয়।

 পাঞ্জাব দা পুত্তর বলছেন, “কেরিয়ারের শেষে চূড়ান্ত অপেশাদারিত্বের মুখে পড়তে হয়েছে। আর শুধু আমিই না। হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, জাহির খানের মত তারকা ক্রিকেটারদের দিকে তাকান। খুব খারাপভাবে সবকিছু শেষ হয়েছিল। এটা ভারতীয় ক্রিকেটের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তাই আমার সঙ্গে এমনটা হওয়ায় অবাক হইনি। তবে একটা জিনিসই চাইব। ভবিষ্যতে যেন এই ছবিটা পালটায়। কেউ দেশের হয়ে দীর্ঘদিন খেললে তাঁকে যেন প্রাপ্য সম্মানটা দেওয়া হয়।”

যুবি চান, প্রত্যেককে যেন যোগ্য সম্মানটুকু দেওয়া হয়। বলছেন, “গৌতম গম্ভীরের মতো তারকা আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। সুনীল গাভাসকরের পর টেস্টে ভারতীয় দলকে বহু ম্যাচ জিতিয়েছেন শেহওয়াগ। তালিকায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ, জাহিরও। এঁদের অন্তত সম্মান দেওয়া উচিত।”

এককথায়, যুবরাজ বুঝিয়ে দিতে চাইলেন, বহু বছর ধরে বিসিসিআই এমনটাই করে আসছে। ‘কাজ ফুরলেই পাজি’ হয়ে যান সেই ক্রিকেটার। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জমানায় ছবিটা পালটায় কি না, সেটাই দেখার।

উল্লেখ্য, কেরিয়ারের মাঝপথেই মারণ ক্যানসার থাবা বসিয়েছিল যুবরাজের শরীরে। সেই কঠিন রোগ জয় করার পরও জাতীয় দলে জায়গা করে নিতে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তিনি। কামব্যাকও করেছিলেন। তবে তাঁর জায়গা তা দীর্ঘস্থায়ী হয়নি। খানিকটা হতাশ হয়েই শেষমেশ ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তটা নিয়ে ফেলেন। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top