News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩৯, ডিমাপুরে আবার এক সপ্তাহের লকডাউন
Image

নাগাল্যান্ডে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩৯, ডিমাপুরে আবার এক সপ্তাহের লকডাউন

ডিমাপুর, ২৫ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডে নতুন আরও ৬৫ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি ধরা পড়েছে। নয়া-আক্রান্তদের নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৩৯। রাজ্যের মধ্যে এক ডিমাপুরে কোভিড-১৯ সংক্ৰমণের পরিপ্রেক্ষিতে জেলায় আরও সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট অনুপ কিনচি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানান, আগামীকাল ২৬ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত ডিমাপুরে সম্পূর্ণ লকডাউন লাগু করা হবে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এস পাংন্যু ফোম টুইট আপডেটে বলেছেন, শুক্রবার রাজ্যে কোভিড আক্ৰান্ত ৬৫ জনের মধ্যে ৩২ জন নিরাপত্তারক্ষী জওয়ান এবং ২৫ জন বহিঃরাজ্য থেকে স্বগৃহে ফেরত। এছাড়া, সাতজন কোভিড-যোদ্ধাও গত ২৪ ঘণ্টায় সংক্ৰমিত হয়েছেন। তিনি জানান, নাগাল্যান্ডে গতকাল ৩৭২টি নমুনা পরীক্ষা হয়েছিল, এর মধ্যে ৬৫টি পজিটিভ কেস পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে কেবেলমাত্র ৪১ জন ডিমাপুর, ২১ জন কোহিমা এবং একজন পেরেন জেলার বাসিন্দা।

উল্লেখ্য, নাগাল্যান্ডে মোট ১,২৩৯ জনের মধ্যে চিকিৎসায় সাড়া দিয়ে ৫৩৮ জন আরোগ্য লাভ করার পাশাপাশি সক্রিয় রয়েছেন ৭০১ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top