News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা নিখোঁজ, পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট জনতার পথ অবরোধ অম্পিতে
Image

নাবালিকা নিখোঁজ, পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট জনতার পথ অবরোধ অম্পিতে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ জুলাই৷৷ নিখোঁজ নাবালিকার খোঁজ না মেলায় তার পরিবারের লোকজন সহ এলাকাবাসী মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া- অমরপুর সড়ক অবরোধে বসে৷ পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধমুক্ত হয় সড়ক৷ ঘটনার বিবরণে জানা যায় অম্পিনগর থানাধীন হরিপুর এলাকার এক নাবালিকা নিখোঁজ হয়ে যায় গত তিন মাস পূর্বে৷ এই নিয়ে নাবালিকার পরিবারের পক্ষ থেকে অম্পিনগর থানায় মিসিং ডায়েরি করা হয়৷ পুলিশের পক্ষ থেকে বহু জায়গায় অভিযান চালানোর পরও নাবালিকা কন্যাকে উদ্ধার করা যায়নি৷


এই পরিস্থিতিতে মঙ্গলবার নাবালিকার পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা অমরপুর-তেলিয়ামুড়া সড়কের হরিপুর এলাকায় সড়ক অবরোধ করে৷ সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন৷ ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে অম্পিনগর থানার পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক কথা বলেন সড়ক অবরোধ কারীদের সাথে৷

মহাকুমা পুলিস আধিকারিকের আশ্বাসে শেষ পর্যন্ত সড়ক অবরোধ কারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়৷ মহাকুমা পুলিশ আধিকারিক জানান অম্পিনগর থানার অন্তর্গত হরিপুর এলাকা থেকে এক নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক যুবক৷ সেই নাবালিকাকে উদ্ধার করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ নাবালিকাকে উদ্ধার করার জন্য ওই যুবকের বাড়িতে বহুবার অভিযান চালানো হয়েছে৷ কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছে৷ ফলে তাদেরকে আটক করা যায়নি৷ এমনকি নাবালিকা কেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top