News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা ও চিনা আগ্রাসন নিয়ে ফের সরব রাহুল
Image

করোনা ও চিনা আগ্রাসন নিয়ে ফের সরব রাহুল

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি. স.): করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত, গালওয়ানে চিনা আগ্রাসন এবং জিডিপি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। অসত্যকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছে বিজেপি। করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। রবিবার সকালে নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, ‘অসত্যকে প্রাতিষ্ঠানিককরণ করেছে বিজেপি। করোনা পরীক্ষা নিয়ন্ত্রিত করে এবং মৃতের সংখ্যাকে চেপে দেওয়া হয়েছে।জিডিপি বৃদ্ধি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।চিনা আগ্রাসন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ভয় দেখানো হয়েছে।এই মায়াজাল শীঘ্র ভেঙে পড়বে এবং ভারতকে তার মূল্য চোকাতে হবেm ‘ উল্লেখ করা যেতে পারে সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে কেন্দ্রের শাসনাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিকবার নিন্দায় সরব হয়েছেন রাহুল গান্ধী। রাজস্থানের রাজনৈতিক দোলাচল নিয়ে যখন অভ্যন্তরীণ কোলাহলে জেরবার কংগ্রেস তখন পাল্টা করোনা ইস্যুতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রতিস্পর্ধী ভূমিকায় রাহুল গান্ধী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top