News Flash

  • Home
  • Uncategorized
  • জনতার ভাবনার উপর ভিত্তি করেই তৈরি হয় মুখ্যমন্ত্রী, বার্তা অশোক গেহলটের
Image

জনতার ভাবনার উপর ভিত্তি করেই তৈরি হয় মুখ্যমন্ত্রী, বার্তা অশোক গেহলটের

জয়পুর, ১৮ জুলাই (হি. স.): জনতা কি ভাবছে, জনতার রায় কার দিকে, জনবার্তা কি ইঙ্গিত করছে।এই তিনটি বিষয়ের ওপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রীকে হবে, তা নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

রাজনৈতিক মহলের মতে শচীন পাইলটকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন বর্ষিয়ান এই কংগ্রেস নেতা। এছাড়াও এদিন বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে অশোক গেহলট নিজের টুইটার বার্তায় লিখেছেন, বিজেপির নিজের নেতা তথা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ কৈলাস মেঘাবল গত দুই মাস ধরে রাজ্য সরকার ফেলে দেওয়ার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এবং যে ঘোড়া কেনাবেচার প্রক্রিয়া চলছে সেগুলোকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যা দিয়েছেন।

নিজের টুইট বার্তায় অশোক গেহলট আরও লিখেছেন যে বিক্ষুব্ধ বিধায়কদের আত্মচেতনা একান্ত বাঞ্ছনীয়।দেশকে বাঁচানোর জন্য সংবাদমাধ্যমের ভূমিকা অপরিসীম তাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top