News Flash

  • Home
  • Uncategorized
  • ফোনে আড়িপাতা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করল বিজেপি
Image

ফোনে আড়িপাতা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করল বিজেপি

জয়পুর, ১৮ জুলাই (হি. স.): রাজস্থানে ফোনে আড়িপাতা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপি।শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র জানিয়েছে, এস ও পি মেনে ফোনে আড়িপাতা হয়েছে কিনা খতিয়ে দেখতে হবে।এর জন্য সিবিআই তদন্তের দাবি বিজেপি তরফ থেকে করা হয়েছে।রাজস্থানে কোন  জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে।সেখানকার সমস্ত বিরোধী দলগুলোকে কি লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। ফোনে আড়িপাতা কাণ্ডে কি রাজ্য সরকার কোনওভাবে জড়িত রয়েছে।এর উত্তর রাজস্থানের কংগ্রেস সরকারকে দিতে হবে।আদৌ কি আইনের নির্দিষ্ট ধারা মেনে এই ফোনে আড়িপাতা হয়েছে।

কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করে সম্বিৎ পাত্র জানিয়েছেন, রাজস্থানে কংগ্রেসের নাটক প্রতিমুহূর্তে উন্মোচিত হচ্ছে।মিথ্যার ককটেল তৈরি করেছে কংগ্রেস।মিথ্যা তৈরি করছে কংগ্রেস।২০১৮ ভোটে জেতার পর রাজস্থানের মুখ্যমন্ত্রীকে হবে তা নিয়ে শচীন পাইলট এবং অশোক গেহলটের মধ্যে ঠান্ডা লড়াই চলছিল। এমনকি অশোক গেহলট স্বীকার করে নিয়েছে যে সরকারের বিগত ১৮ মাসে কাজকর্মে মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীর মধ্যে কোন রকমের আলাপ-আলোচনা হয়নি।গোটা চক্রান্ত করছে কংগ্রেস এতে বিজেপি কোন হাত নেই।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top