News Flash

  • Home
  • Uncategorized
  • কুলগাম-এনকাউন্টারে নিকেশ ৩ জন জইশ জঙ্গি : ডিজিপি
Image

কুলগাম-এনকাউন্টারে নিকেশ ৩ জন জইশ জঙ্গি : ডিজিপি

শ্রীনগর, ১৭ জুলাই (হি.স): দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। কুলগাম জেলার নাগনাদ-চিম্মের এলাকায় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয়েছে ৩ জন জইশ-ই-মহম্মদ জঙ্গি। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হয়েছেন ভারতীয় সেনাবাহনীর ৩ জন জওয়ান। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে, ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, নিহত জঙ্গিদের মধ্যে একজন জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের কমান্ডার ছিল। গুলির লড়াই শেষে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায়, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার নাগনাদ-চিম্মের এলাকায় সন্ত্রাসবাদীদের গতিবিধি বেড়েছে। তাই শুক্রবার ভোর থেকেই ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী (০৯ রাষ্ট্রীয় রাইফেলস), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। তল্লাশি অভিযান চলাকালীন একটি বাড়ি থেকে লুকিয়ে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সুরক্ষা বাহিনীও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় শুরু হলে নিকেশ হয়েছে ৩ জন জঙ্গি। সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন সেনা জওয়ান। আহত সেনা জওয়ানদের শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, শুক্রবারের সংঘর্ষে ৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জঙ্গিরা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য। তাদের মধ্যে একজন শীর্ষ কমান্ডার রয়েছে, যে আইইডি তৈরি পটু ছিল। অতীতে কাশ্মীরে সুরক্ষা বাহিনীর উপর হামলার নেপথ্যে তার হাত রয়েছে। ৩-৪টি এনকাউন্টারে সে পালাতে সক্ষম হয়েছিল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top