News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতি শনিবার ও রবিবার লকডাউন থাকবে উত্তরপ্রদেশ
Image

প্রতি শনিবার ও রবিবার লকডাউন থাকবে উত্তরপ্রদেশ

লখনউ, ১২ জুলাই (হি. স.): উত্তরপ্রদেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার করে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।এই প্রসঙ্গে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র এবং তথ্যমন্ত্রকের অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন গোটা জুলাই মাস ধরেই বলবৎ থাকবে এই নিয়ম।জনবহুল এলাকায় বাজার, দোকান, কার্যালয় বন্ধ থাকবে। কিন্তু এই নির্দেশিকা থেকে বাইরে রাখা হয়েছে ব্যাঙ্কগুলিকে।রাজ্য সরকারের এই নির্দেশ ব্যাংকগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে

প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে উত্তর প্রদেশের ৫৫ ঘণ্টার লকডাউন চলছে।যা শেষ হবে সোমবার ভোর পাঁচটায়।এর পাশাপাশি রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশিকা জারি করে জানিয়েছেন সাপ্তাহিক শনিবার ও রবিবার লকডাউন চলাকালীন দোকানগুলোতে শোধনের কাজ চলবে।করোনা পরীক্ষা দৈনিক ৫০ হাজার করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন গুরুত্বপূর্ণ প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলের রাজ্যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত স্বাভাবিক কাজকর্ম হলেও শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত লকডাউন থাকবে দেশের বৃহত্তম এই রাজ্যে। এর থেকে ছাড় দেওয়া হচ্ছে অত্যাবশ্যক এবং জরুরী পরিষেবাগুলিকে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top