News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার চিকিৎসায় সোরিয়াসিস ইনজেকশন ব্যবহারের অনুমতি দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা
Image

করোনার চিকিৎসায় সোরিয়াসিস ইনজেকশন ব্যবহারের অনুমতি দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা

নয়াদিল্লি, ১১ জুলাই (হি. স.) : এবার চিকিৎসকদের পরামর্শ মতো অতি সঙ্কটজনক করোনা রোগীদের সোরিয়াসিস ইনজেকশন ব্যবহারের ব্যবহারের অনুমতি দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভোগা করোনা রোগীদের চিকিৎসায় “জরুরি অবস্থায় এই ওষুধের পরিমিত ব্যবহার”  করা যেতে পারে বলে জানিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। করোনা চিকিৎসায় কিছু ওষুধের পরীক্ষামূলক ব্যবহারের কথা বিবেচনা করে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ডঃ ভিজি সোমানি ইটোলিজুমাব ব্যবহারে সায় দিয়েছেন। বায়োকন সংস্থার অনুমোদিত ওই ড্রাগটি প্রবল শ্বাসকষ্টের সমস্যায় ভোগা করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

একজন চিকিৎসা বিশেষজ্ঞ  জানিয়েছেন, “কোভিড-১৯ রোগীর উপর এটির পরীক্ষামূলক ব্যবহারে সাফল্য মেলার পরেই এই অনুমোদন দেওয়া হয়েছে। সাইটোকিন রিলিজ সিন্ড্রোমের চিকিৎসার জন্য এই ওষুধের ব্যবহার সন্তোজনক ফল দিয়েছে বলে জানিয়েছে এইমসের পালমনোলোজিস্ট, ফার্মাকোলজিস্ট এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি।” “গত কয়েক বছর ধরে সোরিয়াসিসের চিকিৎসার জন্য বায়োকনের তৈরি এই ওষুধটি ব্যবহার করা হচ্ছে”, জানান তিনি। তবে এই ওষুধটি প্রয়োগের আগে চিকিৎসকদের বা চিকিৎসা সংস্থাকে প্রতিটি রোগীর থেকে লিখিত সম্মতি নিতে হবে বলেও জানা গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top