News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার আবহে পুজোর প্রতিমাশিল্পীদের কপালে ভাঁজ
Image

করোনার আবহে পুজোর প্রতিমাশিল্পীদের কপালে ভাঁজ

কলকাতা, ১১ জুলাই (হি. স.) : দুর্গাপুজোর সময়ে এ বছর পরিস্থিতি কী রকম থাকবে, পুজোই বা কী ভাবে হবে, আপাতত সবটাই অনিশ্চিত। বড় বড় পুজোর উদ্যোক্তারাও জানেন না, করোনা পরিস্থিতি সে সময়ে কী রূপ ধারণ করবে। সেই কারণে থিম পুজোর পরিকল্পনা আপাতত দূরে সরিয়ে রেখেছেন অনেকেই। প্রতিমাশিল্পীদের প্রায় সবার কপালেই ভাঁজ।

সাধারণত, বৈশাখ মাস থেকেই প্রতিমার বায়না নেওয়া শুরু হয় কুমোরটুলিতে। অন্যান্য বছর রথের দিনই শহরের বড় বড় পুজো কমিটিগুলি কুমোরটুলিতে প্রতিমার বায়না দিতে আসেন। এবার কুমোরটুলিতে যে ক’টি বায়না এসেছে, তার প্রায় সবই একচালার প্রতিমার।

সেখানকার মৃৎশিল্পী সংস্কৃতি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবু পাল বললেন, ‘‘অন্যান্য বারের তুলনায় এ বছরটা পুরোপুরি আলাদা। করোনার কথা মাথায় রেখে এ বার এখনও পর্যন্ত অনেকে অর্ডারই দেননি। আবার অন্যান্য বছর যাঁরা থিমের প্রতিমার অর্ডার দিতেন, এ বার তাঁরা স্রেফ একচালার সাবেক প্রতিমার অর্ডার দিয়েছেন।’’

প্রতিমা শিল্পী মিন্টু পাল ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, “২০১৯ এ আমার ৩৬ টা দুর্গা প্রতিমা হয়েছিল তারমধ্যে দশটা এক চালার প্রতিমা ছিল। গত বছর বৈশাখ মাসের পয়লা থেকে রথযাত্রার দিন পর্যন্ত ষমোট বরাতের ষাট হয়ে গিয়েছিল, এবছর এখনও পর্যন্ত মাত্র ৩৫% বরাত এসেছে। অনেক ক্রেতা ফোন করে খবরা খবর নিচ্ছেন, লকডাউন বেড়ে যাওয়ার ফলে বরাতের হার এখন কম। অনেক কমিটি তাদের বাজেট কমিয়ে এক চালার প্রতিমা পুজো করবে।

বর্তমানে ১০০ দিন কাজের প্রকল্প বন্ধ থাকার ফলে আমাদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কুমারটুলি শিল্পীদের পক্ষ থেকে আর্থিক সহায়তার জন্য চিঠি দিয়েছি এবং আমাদের এলাকার মন্ত্রী শশী পাঁজাকেও চিঠি দিয়ে আবেদন করেছি। রথের চাকা যখন ঘুরেছে আশা রাখছি মা দুর্গার পুজো হবে। এ বছর বিদেশে ফাইবারের দুর্গা অর্ডার কম গতবছর আটটা দুর্গা প্রতিমা বিদেশে গিয়েছিল এ বছর মাত্র তিনটে প্রতিমা বিদেশে যাবে, ফ্রান্স, অস্ট্রিয়া ও ওয়েস্ট ইন্ডিজে।“ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top