News Flash

  • Home
  • Uncategorized
  • গালওয়ানে বন্যার কারণে পিছু হটেছে চিন
Image

গালওয়ানে বন্যার কারণে পিছু হটেছে চিন

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.):  গালওয়ানে নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতেই চিনা সেনাদের ছাউনি ভেসে গিয়েছিল।এর জেরেই মনোবল হারিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে চিনা সেনা।


পূর্ব লাদাখে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার উদ্দেশ্যে গালওয়ান নদীর পাড়ে বিপুল পরিমাণ সেনা সমাগম করে চিন।পার ঘেঁষে তৈরি করা হয় ছাউনি।কিন্তু গরম পড়ে যাওয়ার ফলে হিমালয়ের বরফ গলতে শুরু করেছিল সেই কারণে নদীতে জলস্তর বাড়তে থাকে। দু’কূল ছাপিয়ে যায় নদীর জল।নদীর জলের স্রোতে ভেসে যায় চিনা সেনা ছাউনি।ফলে বাধ্য হয়ে পিছু হটে তারা।কারাকোরামের পূর্ব দিকে এই নদীর উৎপত্তি।পশ্চিম দিকে এসে শেয়ক নদীতে মিশেছে গালওয়ান নদী। ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য মে মাসে সেনা সমাগম করেছিল।কিন্তু এখন জলের স্রোতে সব ভেসে গিয়েছে। স্যাটেলাইট চিত্র থেকে সেটাই প্রমাণিত। কিন্তু এক সেনা কর্তা সতর্ক করে দিয়ে জানিয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবরে যখনই বৃষ্টিপাত কম হবে এবং ধীরে ধীরে গরম কমতে শুরু করবে তখন সেখানে  ফের সেনা সমাগম করতে পারে চিন।

১৯৬২ সালের ১৪ জুলাই চিনা সেনা প্রথমে পিছু হটেছিল পরে অতর্কিতে হামলা চালিয়েছিল। কারণ একাধিকবার চিনা বিদেশ মন্ত্রকের তরফ থেকে দাবি করে আসা হচ্ছে যে গালওয়ান উপত্যকা নিয়ে ভারত যে দাবি করে আসছে তা ভিত্তিহীন এই উপত্যাকা প্রথম থেকেই চিনের অধীনে।

ভুলে গেলে চলবে না ১৫ জুন, সোমবার মাঝরাতে এই গালওয়ানে অতর্কিতে হামলা চালায় চিন। হাতাহাতিতে ভারতের ২০ জন জওয়ান শহিদ হন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top