News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের গুলিতে নিকেশ কুখ্যাত মহিলা মাওবাদী কমান্ডার
Image

পুলিশের গুলিতে নিকেশ কুখ্যাত মহিলা মাওবাদী কমান্ডার

মুম্বই, ৪ জুলাই (হি. স.): মাওবাদী দমনে বড়সড় সাফল্য। মহারাষ্ট্রের গাডচিরৌলি জেলার কুখ্যাত মাওবাদী মহিলা কমান্ডারকে নিকেশ করতে সক্ষম হল পুলিশ।গাডচিরৌলি জেলার ইয়েলদমারি জঙ্গল থেকে চন্দর ওরফে কোটে অভিলাষ ওরফে শংকর ওরফে সীমা (৩৬) নিকেশ করা হয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে মাওবাদী মহিলা কমান্ডার সীমা পেরমিলি দলোমের কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে ১৫ টি বেশি অপরাধ সংগঠিত করার মামলা রয়েছে।গোপন সূত্র থেকে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে ইয়েলদমারি জঙ্গলে অতর্কিতে অভিযান চালায় পুলিশ। টহলে তো পুলিশকর্মীদের দেখতে পেয়ে অবিরাম ধারায় গুলি চালাতে থাকে মাওবাদীরা। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই।

শনিবার ভোরের দিকে মাওবাদীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তল্লাশি চালাতে গিয়ে সীমার মৃতদেহ উদ্ধার করা হয়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। মাওবাদী দমনে মহারাষ্ট্রে যে বড় সাফল্য মিলেছে তা মনে করে রাজ্যের পুলিশ।এর আগে সীমার মাথার দাম আট লাখ টাকা ঘোষণা করা হয় পুলিশের তরফে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top