News Flash

  • Home
  • Uncategorized
  • চিন সীমান্তের কাছে ক্রমাগত টহল দিচ্ছে ভারতীয় যুদ্ধবিমান
Image

চিন সীমান্তের কাছে ক্রমাগত টহল দিচ্ছে ভারতীয় যুদ্ধবিমান

নয়াদিল্লি, ৪ জুলাই (হি. স.): পূর্ব লাদাখের চিন লাগোয়া সীমান্তে আকাশে দাপিয়ে বেড়াচ্ছে ভারতীয় বায়ুসেনার চতুর্থ প্রজন্মের জেট ফাইটার মিগ ২৯, সুখোই ৩০ এম কে আই। সীমান্তে ভারতীয় চৌকির দিকে যাতে কোনোভাবেই চিনা আগ্রাসন না হতে পারে তার ওপর সতর্ক নজর রাখছে বায়ুসেনার এই যুদ্ধবিমানগুলি।

এ ছাড়াও অ্যাপাচি হেলিকপ্টার দিয়ে চলছে নজরদারি। মার্কিন যুক্তরাষ্ট্রের কমব্যাট শ্রেণীর এই অ্যাপাচি হেলিকপ্টার যেকোনো হামলা প্রতিরোধ করতে সক্ষম। সেনা এবং সামরিক পণ্য সরবরাহ করার জন্য পণ্যবাহী বিমান সি ১৭, সি ১৩০ জে, ইলিউ শিন ৭৬, অন্টিনোভ ৩২ দিয়ে চলছে সরবরাহ। বায়ুসেনার মতে লেহর এই বিমানঘাঁটি সামরিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ করা যেতে পারে, লেহর বিমানঘাঁটিতে মিরাজ ২০০০, জাগুয়ার যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।বোফোর্স কমানোর জন্য জিপিএস লাগানো ক্যালিব্রেট গোলা সরবরাহ করা হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top