News Flash

  • Home
  • Uncategorized
  • পিছলা গাছের গুটা খেয়ে প্রাণ গেল শিশুর
Image

পিছলা গাছের গুটা খেয়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩ জুলাই৷৷ পিছলা গাছের গোটা কেড়ে নিল এক শিশুর প্রাণ৷  মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটেছে বিলোনিয়া আমজাদ নগর এলাকায় বৃহস্পতিবার বিকালে৷ দেড় বছরের রেহান নামে এক ছোট্ট শিশু৷ বাড়ির উঠোনে খেলছিল৷ খেলতে খেলতে পরিবারের অজান্তেই বাড়ির উঠানে পড়ে থাকা পিছলা গাছের গোটা তুলে নিয়ে মুখের ভিতর ঢুকানোর পর গলায় আটকে গিয়ে কাঁদতে কাঁদতে উঠানের মধ্যে ছটফট করতে থাকে৷ রেহানের মা সহ বাড়ির অন্যান্য লোকজন দৌড়ে এসে দেখতে পায় রেহানের গলাতে একটা পিছলা গাছের গোটা আটকে আছে৷ সাথে সাথে  বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে৷



কিন্তু শিশুটির ময়নাতদন্ত করার বিষয় নিয়ে হাসপাতালে চত্তরে কিছু সময়ের জন্য উত্তেজনা  সৃষ্টি হয়৷ দেড় বছরের শিশুটিকে  যাতে ময়নাতদন্ত করানো না হয় সেই বিষয়ে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ বৈদ্যের কাছে দাবি করে পরিবারের পক্ষ থেকে৷ অস্বাভাবিক মৃত্যু হলে  ময়নাতদন্তের পর মৃত দেহ পরিবারের হাতে তুলে দেওয়া সরকারি নিয়ম৷কিন্তু কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ বৈদ্য সেই নিয়ম সম্পর্কে জানার পরেও মৃত শিশুর পরিবারের লোকদের হয়রানি করে বলে অভিযোগ৷ চিকিৎসক অভিজিৎ বৈদ্য মহকুমা স্বাস্থ্য আধিকারিক , বিলোনিয়া থানার ওসির কাছ থেকে মৃতদেহ ছাড়ার অনুমতি নিয়ে আসার জন্য বলে৷ সেই মোতাবেক পরিবারের লোকেরা সবার কাছে অনুমতির জন্য আবেদন করে৷ কিন্তু সবার একই কথা কর্তব্যরত চিকিৎসক এই বিষয়ে জানে৷ আবারো পরিবারের লোকেরা কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ বৈদ্যের কাছে যাওয়ার পর  আমজাদ নগর এলাকার পঞ্চায়েত প্রধানকে হাসপাতালে নিয়ে আসার জন্য বলে৷ প্রধানও হাসপাতালে এসে চিকিৎসকের সাথে কথা বলে অনুরোধ করে রেহানের মৃতদেহ ময়নাতদন্ত না করে ছেড়ে দিতে৷ এরপরেও চিকিৎসক ময়নাতদন্ত ছাড়া যে মৃতদেহ দেওয়া যাবে না সেই কথা একবারের জন্য বলেনি৷ প্রায় ছয় ঘণ্টার নাটকের পর মহকূমা স্বাস্থ্য আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে মৃত শিশুটির পরিবারেকে জানিয়ে দেওয়া হয় ময়নাতদন্তের পর রেহানের মৃতদেহ দেওয়া হবে৷ এরপরেই চলে বাকবিতণ্ডা৷



পরিবারের লোকদের অভিযোগ চিকিৎসক অভিজিৎ বৈদ্য হয়রানি না করে সরাসরি বলে দিলে পারতো ময়নাতদন্তের পর রেহানের মৃতদেহ দেওয়া হবে৷



দেড় বছরের শিশুর মৃত্যুর খবর পেয়ে  সংবাদ মাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা হাসপাতালে সংবাদ সংগ্রহে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ বৈদ্যের কাছে শিশুর মৃত্যু সম্পর্কে জানতে চাইলে অসজৌন্যতার পাশাপাশি দুব্যবহার করে৷ এদিকে রোগীদের পক্ষ থেকেও অভিযোগ উঠেছে এই চিকিৎসক নাকি রোগীদের সাথেও দুব্যবহার করে থাকে৷



শুক্রবার দুপুরে ময়নাতদন্তের পর রেহানের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহ এলাকায় পৌছাতেই কান্নায় ভেংগে পরে পরিবারের লোকজন , আত্মীয় স্বজন ও এলাকাবাসী৷ নামাজ আদায়ের পর চোখের জলে মুসলিম সম্প্রদায় মতে কবর দেওয়া হয় ছোট্ট রেহানকে৷ ছোট্ট অবুঝ শিশু রেহানের অকাল প্রয়াণে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top