News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২০-২১ মরশুমেও তুরিনেই থেকে যাচ্ছেন বুফোঁ- চিয়েল্লিনি
Image

২০২০-২১ মরশুমেও তুরিনেই থেকে যাচ্ছেন বুফোঁ- চিয়েল্লিনি

রোম, ৩০ জুন (হি.স.) : অভিজ্ঞ গোলকিপার জিয়ানলুইজি বুফোঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিল জুভেন্তাস। সেই সঙ্গে ক্যাপ্টেন জর্জিও চিয়েল্লিনিকেও আরও এক বছরের জন্য ধরে রাখল জুভেন্তাস। যার অর্থ, ২০২০-২১ মরশুমেও তুরিনেই থেকে যাচ্ছেন বুফোঁ-জর্জিও ।

২০০১ সালে পারমা থেকে জুভেন্তাসে যোগ দেন বুফোঁ। মাঝে একটি মরশুম কাটিয়ে আসেন প্যারিস সাঁ-জা’য়। ২০১৮-১৯ মরশুমে পিএসজির হয়ে মাঠে নামার পর চলতি মরশুমের শুরুতেই তিনি পুনরায় যোগ দেন জুভেন্তাসে। যদিও এখন তাঁর ভূমিকা রিজার্ভ গোলকিপারের।

এবছর সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ১৩টি ম্যাচে মাঠে নেমেছেন বুফোঁ। সিরি-এ’র বাকি ১০ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচে খেলতে নামলেই ইতালিয়ান লিগে ইতিহাস গড়বেন বুফোঁ। এসি মিলানের পাওলো মালদিনিকে টপকে বুফোঁ এককভাবে সিরি-এ’তে সবথেকে বেশি ম্যাচ খেলা ফুটবলারে পরিণত হবেন। আপাতত মালদিনি ও বুফোঁ, উভয়েই সিরি-এ’তে ৬৪৭টি করে ম্যাচ খেলেছেন। যদিও সিরি-এ’তে সবথেকে বেশি ম্যাচ খেলা গোলকিপারের রেকর্ড তাঁর দখলেই রয়েছে। জুভেন্তাসের হয়ে সবথেকে বেশি লিগ ম্যাচ খেলা ফুটবলারও তিনিই। এ বছরের পরিবর্তে টুর্নামেন্ট আয়োজিত হবে আগামী বছর। একই সঙ্গে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৫ মহিলা, অনূর্ধ্ব-১৮’র মতো বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিও পিছিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top