News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু
Image

মুঙ্গিয়াকামীতে জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ ঠেলার নাম বাবাজি শেষ পর্যন্ত আমাদের কয়েক দফা সংবাদ এর জেরে ও  মুঙ্গিয়া কামি ব্লকের ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মার উদ্যোগের ফলেই আসাম আগরতলা জাতীয় সড়কের মরণফাঁদ গুলিতে দ্রুত কাজ শুরু হয়েছে৷ তবে কাজ গুলি যে কত দূর গুণগত মানসম্পন্ন হবে এ নিয়ে সন্দিহান শুভবুদ্ধি সম্পন্ন মহলে৷ বারবার আমরাই আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারো মোরা পাহাড়ের ৩৪ মাইল থেকে মঙ্গিয়া বাড়ি বাজার পর্যন্ত রাস্তার বেহাল দশার জ্বলন্ত চিত্র আমাদের সংবাদমাধ্যমে প্রচার করেছি৷ একটু দেরি হলেও ঘুম ভেঙ্গেছে সংশ্লিষ্ট দপ্তরের৷ যদিও রাস্তার ভগ্ণদশা একমাত্র কারণ রাস্তার সাইড ওয়াল গুলির ইট ভেঙ্গে চুরি হয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে৷ আর মুঙ্গিয়াকামি থানার পুলিশ বাবুরা না ধরি মাছ না ছুঁই পানির মতো সবকিছু দেখেও না দেখার ভান করে গেছেন এতদিন যার ফলে বিপদসীমা অতিক্রম করে গেছে ওই এলাকার৷ তাইতো আমাদের সংবাদ এর জেরেই ভগ্ণদশা গুলির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর৷ তবে যেভাবে কাজ হচ্ছে হাতের নাগালে পাওয়া বনদপ্তর এর মাটি ও বনদপ্তরের মূল্যবান গাছের ঢাল দিয়ে কতদূর এই ভগ্ণদশা রোধ করা যাবে টা পরবর্তীকালে দেখার অপেক্ষায়৷ অন্যদিকে জাতীয় সড়কের মাঝ বরাবর বড় বড় গর্ত গুলিকে ঢাকতে যেভাবে পাথর ও বিটুমিন ব্যবহার করা হচ্ছে তার স্থায়িত্ব কতটুকু হবে তা নিয়েও  প্রশ্ণ চিহ্ণ দেখা দিচ্ছে  শুভবুদ্ধি মহলের মধ্যে৷ কারণ সদুর আগরতলা থেকে বিটুমিন ও পাথর মিক্স করে প্রায় ৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সেই মিক্সার গুলি রাস্তায় ব্যবহৃত হচ্ছে সেগুলির তাপমাত্রা কতটুকু সঠিক পরিমাণে রয়েছে তাও প্রশ্ণচিহ্ণের মুখে৷ আর যেভাবে গ্রাউন্ডিং করার কথা সেভাবেও হচ্ছে না৷ আর কাজগুলি দেখার মত সংশ্লিষ্ট দপ্তরের কোন আধিকারিক কেউ কাজের স্থলে দেখা পাওয়া যায়নি৷ এখন দেখার সংবাদ পরিবেশনের পর রাস্তার কাজ নিয়ে এবং সঠিক পরিমাণে হচ্ছে কিনা তা দেখার জন্য কোন প্রতিনিধি দল কাজের স্থলে পৌঁছে কিনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top