News Flash

  • Home
  • Uncategorized
  • বনকর্মীদের অভিযানে স মিল উদ্ধার, পলাতক বনদস্যুর দল
Image

বনকর্মীদের অভিযানে স মিল উদ্ধার, পলাতক বনদস্যুর দল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৮ জুন৷৷  খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা এলাকার গারো বস্তি থেকে বন দপ্তরের কর্মীরা একটি বেআইনী সমিল আটক করেছেন৷ একটি গাড়িতে করে সমিলটি চালানো হচ্ছিল৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷ তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মকর্তারা সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গারোবস্তিতে হানা দিয়ে এই সাফল্য পান৷ তবে এই ব্যাপারে কাউকে আটক করা যায়নি৷



বন দপ্তরের কর্ম কর্তাদের উপস্থিতি টের পেয়ে কাঠ চেরাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বন দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন৷ উল্লেখ্য, লকডাউন চলাকালেও বনদস্যুরা বনজ সম্পদ ধবংস করে ছোট আকারের সমিল দিয়ে গাছ চেরাই করে কাঠ পাচার করে চলেছে৷  এর ফলে মূল্যবান বনজ সম্পদ ধবংস হয়ে যাচ্ছে৷ রাজ্য সরকার এবং বন দপ্তর বনজ সম্পদ রক্ষা এবং বন সৃজনের জন্য সরকারি কোষাগারের টাকা খরচ করে বনমহোৎসব পালন ও ব্যাপক  প্রচার চালালেও বনজ সম্পদ রক্ষা করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top