News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বে ১ কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা
Image

বিশ্বে ১ কোটি ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা

ওয়াশিংটন, ২৮ জুন (হি.স.) :   বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়াল । ওয়ার্ল্ডওমিটারের   পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল ন’টা পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০,০৮১,৫৪৫। সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আমেরিকায়। সেখানে ২,৫৯৬,৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যুর নিরিখেও সবার প্রথমে রয়েছে। মার্কিন মুলুকে ১২৮,১৫২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ বিশ্বের প্রায় ২৬ শতাংশ করোনা মৃত্যুর খবর মিলেছে আমেরিকা থেকেই। বিশ্বে মোট মৃতের সংখ্যা ৫০১,২৯৮।

আমেরিকার পরেই সবথেকে ভয়াবহ অবস্থা ব্রাজিলের। সেখানে মৃত্যু হয়েছে ৫৭,১০৩ জনের। সংক্রমিত হয়েছেন ১,৩১৫,৯৪১ জন। বিশ্বে আপাতত করোনার হটস্পট হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশটি। বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলের প্রত্যন্ত এলাকা এবং ছোটো শহরে করোনার অবস্থা ভয়ানক। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা পরিষেবার অভাব থাকায় সেখানকার মানুষ বড় শহরে ভিড় করছেন। তার জেরে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এছাড়াও পেরু এবং চিলিতেও পরিস্থিতি সংকটজনক।

অন্যদিকে, আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে হলেও রাশিয়ায় করোনায় মৃত্যু অনেকটাই কম। সেখানে আক্রান্তের সংখ্যা যেখানে ৬২৭,৬৪৬, সেখানে প্রাণহানি হয়েছে ৮,৯৬৯ জনের। অনেক কম আক্রান্ত দেশেও রাশিয়ার থেকে মৃতের সংখ্যা ঢের বেশি। একই কথা প্রয়োজ্য ভারতের ক্ষেত্রেও। ভারতে সংক্রমিতের সংখ্যা ৫০০,০০০ ছাড়িয়ে গিয়েছে। তবে মৃতের সংখ্যা ১৬,০০০-এর মতো। বিশ্বের সবার্ধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় চার নম্বর থাকলেও মৃত্যুর নিরিখে অষ্টম স্থানে রয়েছে ভারত।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top