News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, চালকদের উদ্দেশ্যে বার্তা পরিবহণমন্ত্রীর
Image

যাত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, চালকদের উদ্দেশ্যে বার্তা পরিবহণমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ চন্দ্রপুর আইএসবিটিতে ইন্টার স্টেট বাস টার্মিনালের পরিচালন প্রক্রিয়ার শুভ উদ্বোধন হল বুধবার৷ এদিন পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায় বলেন বিগত বাম সরকারের াামলে মোটর স্ট্যান্ড গুলি পরিচালনার সুনির্দিষ্ট কোনো নিয়ম কানুন ছিল না৷

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মোটর স্ট্যান্ডগুলির কোনো হিসেব নিকেশ পায়নি৷ বর্তমান সরকার মোটর স্ট্যান্ড পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ গ্রহণ করেছে৷ ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমকে মোটরস্ট্যান্ডগুলি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে৷ মোটর স্ট্যান্ডগুলি যাতে যাত্রীদের স্বার্থ সুরক্ষায় ব্যবহৃত হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে৷


মোটর শ্রমিকদের উদ্দেশ্যে পরিবহণ মন্ত্রী বলেন, যাত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে৷ স্বচ্ছতা বজায় রেখে পরিবহন ব্যবস্থা পরিচালনা করতে হবে৷ বর্তমান সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে সবকটি ক্ষেত্রেই কাজ করতে চাই৷ সরকারের স্বচ্ছ ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷ চন্দ্রপুর আইএসবিটিতে ইন্টার স্টেট বাস টার্মিনালের পরিচালন প্রক্রিয়ার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মোটর শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সামাজিক দূরত্ব বজায় রেখেই পরিবহন মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top