News Flash

  • Home
  • Uncategorized
  • পট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার এসইউসিআই’র বিক্ষোভ
Image

পট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার এসইউসিআই’র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ এক টানা ১৭ দিন ধরে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এসইউসিআই৷ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার এসইউসিআই-এর পক্ষ থেকে রাজধানী আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনিতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ সংগঠনের নেতা অভিযোগ করেন আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত হ্রাস পাওয়া সত্বে দেশের বাজারে লাগামহীন ভাবে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটে চলেছে৷

কেন্দ্রীয় সরকারের উদারিকরণ নীতির ফলে এই ধরনের ঘটনা চলেছে বলে অভিযোগ করেন সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক৷ তিনি বলেন, গত ১৭ দিনে পেট্রোলের মূল্য ৮ টাকা ৫০ পয়সা এবং ডিজেলের ১০টাকা ১ পয়সা বৃদ্ধি পেয়েছে৷ জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে পরিবহণ ক্ষেত্রে চরম আঘাত নেমে আসবে৷ পণ্য পরিবহণ ও যাত্রী পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যায়৷ ভাড়া বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পাওয়া স্বাভাবিক বিষয়৷ সেই কারণেই পেট্রোল ও ডিজেলের বর্দ্ধিত মূল্য অভিলম্বে প্রত্যাহার করে নেওয়ার জন্য এসইউসিআই-এর পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয সরকারের কাচে দাবি জানানো হয়েছে৷ জনস্বার্থ সংশ্লিষ্ট এই দাবিতে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে সবস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top