News Flash

  • Home
  • Uncategorized
  • চিনা সামগ্রী প্রত্যাখানের ডাক দিলেন আখাউড়া সীমান্ত এলাকার ব্যবসায়ীরা
Image

চিনা সামগ্রী প্রত্যাখানের ডাক দিলেন আখাউড়া সীমান্ত এলাকার ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ ভারত-চীন সীমান্তে কুড়ি জান ভারতীয় সেনাকে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে দেশ৷ প্রতিবাদ-বিক্ষোভে গর্জে উঠেছেন দেশপ্রেমিক মানুষজন৷ চীনের আগ্রাসন নীতিকে কোনভাবে বরদাশ না করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন দেশের সর্বস্তরের জনগণ৷বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই চীনা সামগ্রী বর্জনের ডাক দেওয়া হয়েছে৷ চীনকে কোণঠাসা করতে দেশের জনগণ বদ্ধপরিকর বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

ভারতের সার্বভৌমত্ব বজায় রাখতে দেশের জনগণ শেষ রক্তবিন্দু দিয়ে ভারতীয় বীর সেনানীর পাশে থাকতে প্রস্তুত৷ চীন সীমান্তে ২০ জন ভারতীয় সেনাকে হত্যার পর থেকে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ গর্জে উঠতে শুরু করেছে৷ পিছিয়ে নেই আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার দেশপ্রেমিক জনগণ৷ বৃহস্পতিবার আগরতলা-আখাউড়া সীমান্তের ব্যবসায়ীরাও প্রতিবাদ বিক্ষোভে সামিল হন৷ ব্যবসায়ীরা চীনা সামগ্রী বয়কটের ডাক দিয়েছেন৷ ভারতীয় সীমান্তে ভারতীয় সেনা জওয়ানদের হত্যার প্রতিবাদ জানাতেই এ ধরনের সিদ্ধান্ত৷

ভারত সরকার এবং ভারতীয় সেনাবাহিনীকে চীন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হতে আবেদন জানানো হয়েছে৷ শোবো আখাউড়া সীমান্তে নয় রাজ্যের সর্বত্র সর্বস্তরের জনগণ চীনা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে শুরু করেছেন৷ ভারতীয় বীর সেনাদের প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই ভারতীয় জনগণ ঐক্যবদ্ধ মানসিকতার পরিচয় দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top