News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বাংলাদেশ থেকে দুই শিশুসহ ১২২ জন নাগরিক ফিরলেন রাজ্যে
Image

করোনা : বাংলাদেশ থেকে দুই শিশুসহ ১২২ জন নাগরিক ফিরলেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ করোনা-র প্রকোপে লকডাউনে বাংলাদেশে আটকে থাকা দুই শিশু সহ ১২২ জন ত্রিপুরার নাগরিক আজ ফেরত এসেছেন৷ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাঁরা ত্রিপুরায় প্রবেশ করেছেন৷ তাঁদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার পর তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হয়েছে৷

ইতিপূর্বে বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ত্রিপুরার নাগরিক গত ২৮ মে রাজ্যে ফিরে এসেছিলেন৷ তাঁদের মধ্যে ১০ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছিল৷ দ্বিতীয় দফায় আজ এবং আগামীকাল দু-দিনে ২৮৮ জন ত্রিপুরার নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত আনার ব্যবস্থা করেছে বিদেশ মন্ত্রক৷

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে ১৩৪ জন ত্রিপুরার নাগরিকদের ফিরে আসার সূচি নির্ধারিত হয়েছিল৷ কিন্তু, দুই শিশু সহ ১২২ জন ত্রিপুরার নাগরিক বাংলাদেশ থেকে ফিরেছেন৷ এ-বিষয়ে ল্যান্ড পোর্ট অথরিটির আগরতলা ম্যানেজার দেবাশিস নন্দি জানান, আজ বাংলাদেশ ফেরত এই সকল ত্রিপুরার নাগরিকদের মধ্যে একটি দেড় মাসের এবং একটি ৯ মাসের শিশু রয়েছে৷ তিনি বলেন, এবার আইসিপি-তে বিশেষ সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে৷ গত ২৮ মে বাংলাদেশ ফেরত ত্রিপুরার নাগরিক করোনা সংক্রমিতদের সংস্পর্শে বিএসএফ সহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছিলেন৷ ওই বিপদ এড়াতে সকলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছিল আজ৷ তাঁর কথায়, ত্রিপুরার নাগরিকদের গ্রহণে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছিল শুধুমাত্র তাঁরাই সেখানে উপস্থিত ছিলেন৷

এদিকে, বাংলাদেশের আখাউড়ায় লোকনাথ সেবাশ্রমে শান্তিবন মহাশ্মশানে আশ্রিত ঊষাবাজারের একটি পরিবার আজ একইসাথে ত্রিপুরায় ফিরে এসেছেন৷ করোনা-র প্রকোপে লকডাউনে ওই পরিবারটি আটকা পড়েছিলেন৷ তাঁরা দীর্ঘদিন ওই আশ্রমে আশ্রিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top