News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য পুলিশে আধুনিকীকরণ, শীঘ্রই চালু হচ্ছে তথ্য-প্রযুক্তি বিভাগ
Image

রাজ্য পুলিশে আধুনিকীকরণ, শীঘ্রই চালু হচ্ছে তথ্য-প্রযুক্তি বিভাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ ত্রিপুরা পুলিশকে আধুনিকীকরণের জোর দিয়েছে সরকার৷ কারণ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রচেষ্টায় খুব দ্রুত ত্রিপুরা পুলিশে যুক্ত হচ্ছে তথ্য-প্রযুক্তি বিভাগ৷ সেই লক্ষ্যে প্রশিক্ষিত ৫০ জন তথ্য-প্রযুক্তিবিদ নিয়োগে ত্রিপুরা সরকার উদ্যোগ গ্রহণ করেছে৷ সাথে প্রযুক্তির যাবতীয় সরঞ্জামের ব্যবস্থা করা হচ্ছে৷ রাজ্য পুলিশ সূত্রে এই খবর জানা গেছে৷

প্রসঙ্গত, ইতিপূর্বে রাজ্য পুলিশের আধুনিকীকরণের উপর জোর দেওয়ার মতো কোনও যথাযথ উদ্যোগ লক্ষ্য করা যায়নি৷ পুলিশের প্রযুক্তিগত অভিজ্ঞতায় দুর্বলতা থেকে বের করে আধুনিক করার উদ্যোগ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবই প্রথম গ্রহণ করেছেন৷ ত্রিপুরা তিন দিক থেকে আন্তর্জাতিক সীমান্ত ঘেরা থাকায় পুলিশের আধুনিকীকরণের গুরুত্ব অনুভব করেছেন তিনি৷ ইতিপূর্বে ১০০ টোল ফ্রি নম্বরের মাধ্যমে পুলিশি পরিষেবা সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিয়েছেন তিনি৷ এখন তথ্য-প্রযুক্তি বিভাগ চালু হলে ত্রিপুরা পুলিশ আধুনিক কারিগরি সুবিধার আওতায় যুক্ত হবে৷ ত্রিপুরা পুলিশ খাতে ২০১৫-১৬ সালে খরচ করা হয়েছে ৩১৯.৬৫৬ লক্ষ টাকা৷ সেই তুলনায় বিজেপি-আইপিএফটি জোট সরকার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে পুলিশের খরচের জন্য বাজেট বাড়িয়ে ২০১৯-২০ অর্থ বছরে ১০১৭.৯০৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷

এছাড়াও পুলিশ কর্মীর সংখ্যা বৃদ্ধির উপর জোর দিয়েছে ত্রিপুরা সরকার৷ নতুন করে ৫০০ পুলিশ কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে৷ পাশাপাশি, চালক পদে ৩৯৮ জন এসপিও-কে নিয়োগ করা হবে৷ তাছাড়া, ১১০০ এসপিও-কে অতিরিক্ত ডিউটির জন্য রাখা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top