News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত শান্তি চায়, প্ররোচিত করলে জবাব দিতেও সক্ষম : প্রধানমন্ত্রী
Image

ভারত শান্তি চায়, প্ররোচিত করলে জবাব দিতেও সক্ষম : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): ভারত সর্বদা শান্তি চায়, কিন্তু ভারতকে উস্কানি অথবা প্ররোচিত করলে, তা সে যে কোনও পরিস্থিতিই হোক না কেন, যথোপযুক্ত জবাব দিতেও সক্ষম। চিন, পাকিস্তান-সহ প্রতিবেশী শত্রু দেশগুলিকে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেনা জওয়ানদের বলিদান বৃথা যাবে না। বুধবার ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মারফত বৈঠকের প্রাক্কালে, লাদাখের গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’মিনিটের নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা।

চিন, পাকিস্তান-সহ প্রতিবেশী শত্রু দেশগুলিকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদা শান্তি চায়, কিন্তু ভারতকে প্ররোচিত করলে, যে কোনও পরিস্থিতিই হোক না কেন, যথোপযুক্ত জবাব দিতেও সক্ষম। আমাদের বীর সেনা জওয়ানদের বিষয়ে দেশবাসীর গর্বের বিষয় হল, তাঁরা মারতে মারতে মারা গিয়েছেন।প্রসঙ্গত, গত সোমবার পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিনের সেনা সংঘর্ষে এক কর্নেল সহ ২০ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। শহিদ সেনা জওয়ানদের নাম হল-কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবু (হায়দরাবাদ), নুদুরাম সোরেন (ময়ূরভঞ্জ), মনদীপ সিং (পাটিয়ালা), সতনাম সিং (গুরুদাসপুর), কে পালানি (মাদুরাই), সুনীল কুমার (পাটনা), বিপুল রায় (মেরঠ সিটি), দীপক কুমার (রেওয়া), রাজেশ ওরাং (বীরভূম), কুন্দন কুমার ওঝা (সাহিবগঞ্জ), গণেশ রাম (কাঙ্কের), চন্দ্রকান্ত প্রধান (কান্ধামাল), অঙ্কুশ ঠাকুর (হামিরপুর), গুরবিন্দর (সাংরুর), গুরতেজ সিং (মানসা), চন্দন কুমার (ভোজপুর), কুন্দন কুমার (সহর্ষ), অমন কুমার (সমস্তিপুর), জয় কিশোর সিং (বৈশালী) এবং গণেশ হাঁসদা (পশ্চিম সিংভূম)।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top