News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা থেকে রাজস্থানে পাচারকৃত উদ্ধার নাবালিকা করোনা সংক্রমিত
Image

ত্রিপুরা থেকে রাজস্থানে পাচারকৃত উদ্ধার নাবালিকা করোনা সংক্রমিত

আগরতলা, ১৬ জুন (হিঃসঃ)৷৷ ত্রিপুরা থেকে বহিঃরাজ্যে পাচারকৃত নাবালিকার দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ ১৪ বছর বয়সি ওই নাবালিকা আড়াই মাসের গর্ভবতীও৷ ফলে তাঁর চিকিৎসা ও সুস্থ করে তোলার বিষয়টি যথেষ্ট চিন্তাজনক বলে মনে করা হচ্ছে৷


রাজস্থানের ঝুনঝুনু থেকে হিন্দুস্থান সমাচার-এর সংবাদদাতা জানিয়েছেন, ঝুনঝুনুতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে৷ বর্তমানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৬৷ মঙ্গলবার সকালে আটটি এবং সন্ধ্যায় আরও আটটি নতুন আক্রান্তের সন্ধান মিলেছে৷ তাদের মধ্যে পাঁচজন পিলানি শহরের বাসিন্দা৷ বিডিকে হাসপাতালের পিএমও ডা. শুভকরণ কালের উদ্ধৃতি দিয়ে সংবাদদাতাটি জানান, ঝুনঝুনু জেলার পিলানি শহরের ওয়ার্ড নম্বর তিনের বাসিন্দা তিন বছরের এক কিশোরীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তেমনি মান্দাওয়া থানা থেকে ১৪ বছরের নাবালিকার নমুনা পাঠানো হয়েছিল৷ তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে৷


প্রাপ্ত তথ্যে জানা গেছে, ১৪ বছরের এক নাবালিকাকে গত ফেব্রুয়ারিতে ত্রিপুরা থেকে রাজস্থান আনা হয়েছিল এবং মান্দাবা শহরের এক যুবকের সাথে তার বিয়েও হয়৷ মে মাসে ওই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে উদ্ধার করে৷ বিষয়টি কেবল মহিলা কমিশনই নয়, শিশু সুরক্ষা কমিশনেও পৌঁছেছিল৷ তদন্ত চলাকালীন ওই নাবালিকা ত্রিপুরার বাসিন্দা বলে দাবি করে৷ তাঁর বাড়ি ত্রিপুরার ঊনকোটি জেলার চাচুবাজারে অবস্থিত বলে তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন৷


এই ঘটনায় ঊনকোটি জেলা পুলিশের সাথে যোগাযোগ করে ওই নাবালিকার ঠিকানা নিশ্চিত করেছে মান্দাওয়া পুলিশ৷ নাবালিকাটি পুলিশকে জানিয়েছে, তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছিল৷ তাই, সে পালিয়ে গিয়েছিল৷ দুদিন আগে পুলিশ তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়৷ তখন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে৷

ওই নাবালিকার করোনা সংক্রমিতের খবরে মান্দাওয়া থানা আবারও চিন্তায় পড়েছে৷ কারণ যে পুলিশকর্মীরা তার সংস্পর্শে গিয়েছিলেন তাঁদের চিহ্ণিত করে একান্তবাসে পাঠাতে হবে৷ একই সময়ে নাবালিকাকে কেবল একটি বাড়িতে রাখা হয়নি৷ বরং মামলার তদন্ত নিয়ে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল৷ এমন পরিস্থিতিতে তার সংস্পর্শে কারা এসেছেন তালিকায় অনেক নাম আসতে পারে৷ জেলার পাচেরি একান্তবাস কেন্দ্র থেকে পাঁচ দিন আগে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়া ঠানি পিথোলার বাসিন্দা করোনা আক্রান্ত যুবক এখনও ধরা পড়েনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top