News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করোনা রোগীর
Image

বাংলাদেশে তিনতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করোনা রোগীর

ঢাকা, ১২ জুন (হি. স.) : বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলার সঙ্গে সঙ্গেই ছড়াচ্ছে আতঙ্ক। ভয়ে কখনও হাসপাতাল থেকে পালিয়ে যাচ্ছেন মারণ ভাইরাসে আক্রান্ত রোগী, আবার কখনও আইসোলেশন থেকে। পাশাপাশি জ্বর কিংবা করোনার উপসর্গ থাকা রোগীদের মাঝ রাস্তায় ফেলে চম্পট দিচ্ছেন পরিজনরা। কিন্তু বৃহস্পতিবার রাতে  বাংলাদেশের রাজবাড়ী পুরসভার এক‌টি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থে‌কে লা‌ফি‌য়ে প‌ড়ে আত্মহত্যা করলেন তপন দত্ত (৪৫) নামে করোনা আক্রান্ত এক ব্য‌ক্তি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পু‌লিশ জানিয়েছে, রাজবাড়ি জেলা শহরের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের তপন দত্ত ব্যবসা সংক্রান্ত কাজে প্রায়ই ঢাকায় যেতেন। হঠাৎ অসুস্থবোধ করলে চিকি‍ৎসকের পরামর্শ মেনে ক‌রোনা পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতা‌লে নমুনা ‌দেন। বুধবার তার ক‌রোনা পজিটিভ রিপোর্ট এসে‌ছে ব‌লে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপু‌রে জেলা স্বাস্থ্য বিভাগ ও‌ পু‌লিশ কর্মীরা তাকে আইসো‌লেশ‌নে পাঠানোর জন্য বাড়ি‌তে যান। কিন্তু তখন তপন দত্তকে বাড়ি‌তে পাওয়া যায়নি। বিকে‌লে স্বাস্থ্য বিভাগের সদস্যরা দ্বিতীয় দফায় তার বাড়ি‌তে যান। তখনও তাকে বাড়ি পাওয়া যায়নি। পরে রাতের দিকে  বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে ভাজনচালা মোড়ে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যবসায়ী।  গত কয়েকদিন ধরেই বাংলাদেশে করোনা সংক্রমণ হু-হু করে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫২ জন। মৃত্যু হয়েছে ১,০৪৯ জনের। তার মধ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩,১৮৭ জন ও প্রাণ হারিয়েছেন ৩৭ জন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top