কাবুল, ১২ জুন (হি.স.): সন্ত্রাসী হামলায় ফের রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। পশ্চিম কাবুলের একটি মসজিদে শুক্রবারের প্রার্থনার সময় শক্তিশালী ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৪ জন। মৃত ৪ জনের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন।
আফগানিস্তানের অভ্যন্তরীন মন্ত্রক জানিয়েছে, শুক্রবার প্রার্থনার সময় পশ্চিম কাবুলের কার্ট-ই-চার এলাকায় অবস্থিত শের শাহ সুরি মসজিদে বিস্ফোরণ হয়। শক্তিশালী আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে মসজিদের ইমাম-সহ ৪ জনের। মৃত ইমামের নাম-আজিজুল্লাহ মোফলেহ। এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

