News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর পাঁচদিন, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল
Image

পরপর পাঁচদিন, মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের মহার্ঘ্য পেট্রোল-ডিজেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷ কমছে না, বরং রোজই বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম৷ এই নিয়ে পরপর পাঁচ-দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, এবং বুধবারের পর বৃহস্পতিবারও মহার্ঘ্য হল জ্বালানি তেল৷ পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটছে প্রতিদিন৷ বৃহস্পতিবার পেট্রোলের মূল্য রয়েছে ৭৪ টাকা ৮ পয়সা৷ অন্যদিকে ডিজেলের মূল্য রয়েছে ৬৭ টাকা ৫১ পয়সা৷ শেষ পাঁচ দিনে ধাপে ধাপে বাড়ছে পেট্রোল- ডিজেলের মূল্য৷ বিগত ৫ ধাপে পেট্রোলের মূল্য বেড়েছে ২ টাকা ৭০ পয়সা এবং ডিজেলের মূল্য বেড়েছে ২ টা ৬০ পয়সা৷


এই মূল্য আগামী দিনে আরো বারতে পারে বলে আশঙ্কা রয়েছে পেট্রোল পাম্প কর্মীদের৷ ধারাবাহিক ভাবে মূল্য বৃদ্ধিতে সমস্যায় পড়েছেন যান চালকেরা৷ রাজধানীর দুর্গা বাড়ির পেট্রোল পাম্পের এক কর্মী জানান গত ৪ মে পেট্রোলের মূল্য বেড়ে হয়েছিল ৭১ টাকা ৩৮ পয়সা৷ এরপর জুন মাসের ৭ তারিখ থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন বেড়েছে মূল্য৷ ৭ জুন পেট্রোলের মূল্য ছিল ৭১ টাকা ৯৮ পয়সা, ৮ জুন ৭২ টাকা ৫৫ পয়সা, ৯ জুন ৭৩ টাকা ৯ পয়সা, ১০ জুন ৭৩ টাকা ৪৮ পয়সা, ১১ জুন দাড়ায় ৭৪ টাকা ৮ পয়সা৷ অন্যদিকে ডিজেলের মূল্য ৭ জুন ছিল ৬৫ টাকা ৪৭ পয়সা, ৮ জুন ৬৬ টাকা ১ পয়সা, ৯ জুন ৬৬ টাকা ৫৪ পয়সা, ১০ জুন ৬৬ টাকা ৯৬ পয়সা, ১১ জুন বেড়ে দাড়ায় ৬৭ টাকা ৫১ পয়সা৷
বৃহস্পতিবার দিল্লি, কলকাতা, মুম্বইয়ে ও চেন্নাইয়ে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের৷

০.৬০ পয়সা দাম বৃদ্ধির পর বৃহস্পতিবার দিল্লিতে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৪.০০ টাকায়, কলকাতায় ০.৫৮ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম ৭৫.৯৪ টাকা, মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০.৫৮ পয়সা ও চেন্নাইয়ে ০.৫৩ পয়সা করে বাড়ার পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮০.৯৮ টাকা এবং ৭৭.৯৬ টাকা৷


পেট্রোলের পাশাপাশি দাম বেড়েই চলেছে ডিজেলেরও৷ বৃহস্পতিবার ০.৬০ পয়সা বাড়ার পর দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭২.২২ টাকা, কলকাতায় ০.৫৪ পয়সা বাড়ার পর লিটারপ্রতি ডিজেলের দাম ৬৮.১৬ টাকায় গিয়ে ঠেকেছে৷ মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.৫৭ পয়সা এবং চেন্নাইয়ে ০.৫১ পয়সা বেড়েছে ডিজেলের দাম৷ মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে-৭০.৯২ টাকা এবং ৭০.৬৪ টাকা৷ করোনাভাইরাস-সঙ্কটের জেরে এমনিতেই প্রবল সমস্যার মধ্যে দেশবাসী, এমতাবস্থায় পরপর পাঁচ-দিন জ্বালানি তেলের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top