News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯৮০ সালের দাঙ্গা, নেপথ্যে কে? তদন্ত কমিশন গঠনের দাবি আমরা বাঙালির
Image

১৯৮০ সালের দাঙ্গা, নেপথ্যে কে? তদন্ত কমিশন গঠনের দাবি আমরা বাঙালির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ১৯৮০ সালে জুনে সংগঠিত দাঙ্গার নেপথ্যে কারা, তা খুঁজে বের করার জন্য তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে আমরা বাঙালি৷ দলের বক্তব্য, মিজোরামের রিয়াং শরণার্থীদের পুনর্বাসনে ৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে৷ অথচ, দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বাঙালিরা আজও বিচারের অপেক্ষায়৷ তাঁরা সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন৷ এই দ্বিচারিতার বিরুদ্ধেই আজ আমরা বাঙালি গর্জে উঠেছে বলে দাবি করেছে দল৷


আজ মঙ্গলবার আগরতলায় এই রাজনৈতিক দলের মুখ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে৷ তাতে আমরা বাঙালির কর্মকর্তারা অংশ নিয়েছেন৷ দলের জনৈক সদস্য এদিন বলেন, ত্রিপুরায় ১৯৮০ সালের জুন মাসে গণহত্যা সংগঠিত হয়েছিল৷ পরিকল্পিতভাবে হাজার হাজার মানুষ বলি দেওয়া হয়েছিল৷ লেম্বুছড়া, মান্দাই দিয়ে শুরু দাঙ্গা সারা ত্রিপুরায় ছড়িয়ে পড়েছিল৷ তিনি ক্ষোভের সুরে বলেন, ওই ভ্রাতৃঘাতী দাঙ্গায় প্রচুর মানুষ খুন হয়েছিলেন৷ জনজাতি-বাঙালি উভয় অংশের মানুষ ঘৃণ্য ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন৷ পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, মৃতদেহের গণ-কবর দেওয়া হয়েছিল৷
তিনি আক্ষেপ করে বলেন, ওই দাঙ্গার আজও বিচার হয়নি৷ শুধু তা-ই নয়, পরবর্তী সময়ে উগ্রপন্থী হামলায় বহু বাঙালি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাঁর কথায়, ১৯৮০ সালের দাঙ্গায় বহু নিরীহ মানুষ স্বজন হারিয়ে, ভিটেমাটি ছাড়া হয়েও আজ পর্যন্ত বিচার পাননি৷ তাই, উচ্চ আদালতের কর্মরত বিচারপতিকে দিয়ে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি৷ ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে কঠোর শাস্তি হোক, চাইছি৷


এদিন তিনি বলেন, অতীতে বাঙালিরা নানাভাবে বঞ্চিত হয়েছেন৷ আজও বঞ্চিত হচ্ছেন৷ তাঁর কথায়, স্বাধীনতা সংগ্রামে বাঙালির বিরাট অবদান রয়েছে৷ অথচ, তার মূল্যায়ন আজও কেউ করেননি৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনে ৬০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে৷ অথচ, ত্রিপুরার স্থায়ী বাসিন্দা বাঙালিদের কপালে শুধু লাঞ্ছনাই জুটেছে৷ তিনি হতাশা প্রকাশ করে বলেন, দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বাঙালি পরিবারগুলি ন্যায় বিচার পাননি৷ ভিটেমাটি ছাড়া হয়ে তাঁরা প্রাণ ভয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন৷ কিন্তু পূর্বতন সরকার তাঁদের জন্য ভাবেনি৷ তাই, বর্তমান ত্রিপুরা সরকারের কাছে ওই সব বাঙালি পরিবারগুলির পুনর্বাসনের দাবি জানিয়েছে আমরা বাঙালি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top