News Flash

  • Home
  • Uncategorized
  • ফেইসবুকে ব্যাঙ্গচিত্র পোস্ট করার প্রতিবাদে সরব যোগী সেনা, পারুল প্রকাশনিতে ধুন্ধুমার, সাংবাদিক নিগ্রহ
Image

ফেইসবুকে ব্যাঙ্গচিত্র পোস্ট করার প্রতিবাদে সরব যোগী সেনা, পারুল প্রকাশনিতে ধুন্ধুমার, সাংবাদিক নিগ্রহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ ফেইসবুকে একটি ব্যাঙ্গচিত্র পোস্ট করাকে কেন্দ্র করে তৎপর হল যোগী সেনা নামক একটি সংগঠন৷ সংগঠনের কর্মকর্তারা বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরের পারুল প্রকাশনীতে গিয়ে প্রতিবাদ জানাতে থাকে৷ মূলত ওই পোস্টটি করেছিলেন পারুল প্রকাশনির অধিকর্তা জয়জীৎ সাহা৷ যোগী সেনার সমর্থকরা দোকান বন্ধ করার জন্য হুমকি ধমকি দেয়৷

ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ৷ এই সময়ের মধ্যে সেখানে পৌঁছে সাংবাদিকরাও৷ সেখানে অঞ্জন দেব নামে এক চিত্র সাংবাদিকের উপর হামলা করে দুর্বৃত্তরা৷ তার ক্যামেরা ছিনতাই করা হয়৷ মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে কোনও রকমে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷এদিকে সাংবাদি অঞ্জন দেবের উপর হামলার ঘটনায় পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷


অন্যদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেেেছ আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন৷ সংগঠনগুলির পক্ষ থেকে দাবী জানানো হয়েছে অবিলম্বে সাংবাদিক নিগ্রহের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা৷ এছাড়া সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ এনএসইউআই’র সহ সভাপতি সম্রাট রায়৷ তিনি দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top