News Flash

  • Home
  • Uncategorized
  • হোজাইয়ে ট্ৰেনের চেন টেনে ফেরার ৬০ যাত্ৰীকে ধরে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ
Image

হোজাইয়ে ট্ৰেনের চেন টেনে ফেরার ৬০ যাত্ৰীকে ধরে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ

হোজাই  (অসম), ৩ জুন (হি.স.) : মঙ্গলবার মধ্য রাতে অসমের হোজাইয়ে চেন টেনে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় ভিন রাজ্য থেকে আগত ৬০ জন যাত্ৰী। তার পর বহু খোঁজখবরের পর বুধবার সকালে তাদের চিহ্নিত করে ধরতে সক্ষম হয়েছে হোজাইয়ের ডিআরপিএফ এবং রেল পুলিশ। 

জানা গেছে, মুম্বই থেকে ডিব্ৰুগড়গামী শ্ৰমিক স্পেশাল ট্ৰেন রাত ১টা ৫৫ নাগাদ হোজাইয়ের শিববাড়ি লেভেল ক্ৰসিংয়ে পৌঁছতেই কোনও এক যাত্ৰী ট্ৰেনের চেন টেনে দাঁড় করিয়ে দেয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এর সঙ্গে সঙ্গে জড়িত ৫৫ জনকে আটক করে পুলিশ। ৬০ জনের মধ্যে প্ৰথমে ৫ জন সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তার পর পলাতক ৫ জনকেও আজ বিকেলের দিকে ধরতে সক্ষম হয় রেল পুলিশ। ধৃতদের মধ্যে ৩১ জন হোজাইয়ের মোড়াঝাড় এলাকার, ১৬ জন লংকার, ২ জন যমুনামুখ, ২ জন হোজাই, ৪ জন ডবকা এবং একজন কারবি আংলঙের খেরনি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 
এদের সকলকেই হোজাইয়ের সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত হোজাই জেলায় এখন পর্যন্ত ১৮১ জন অতিমারি কোভিড-১৯ সংক্রমণে আক্ৰান্ত হয়েছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top