News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৪০ কর্মী
Image

গুজরাতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ৪০ কর্মী

গান্ধীনগর, ৩ জুন (হি. স.) : গুজরাতের দাহেজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৪০ জন কর্মী। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। কারখানার আশেপাশে লোকজনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।


জানা গিয়েছে, বুধবার গুজরাতের ভারুচ জেলার দাহেজ শিল্পাঞ্চলে একটি অ্যাগ্রো-কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। বয়লার ফাটার সঙ্গে সঙ্গেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সারা কারখানায়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশের এলাকা। স্থানীয়দের কথায় মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা অঞ্চল। এই বিস্ফোরণে আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলাশাসক জানিয়েছেন, যেহেতু রাসায়নিক কারখানা থেকে নির্গত ধোঁয়া ক্ষতিকর তাই আশেপাশের দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহত কর্মীদের ভারুচের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। 

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top