News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্ক’ত করার সিদ্ধান্ত
Image

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্ক’ত করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের পুরস্ক’ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আহুত সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, ত্রিপুরায় বহু বিশিষ্ট ব্যক্তির একাধিক ক্ষেত্রে সমাজে তাদের অসামান্য অবদান রয়েছে৷ সম্পতি থাঙ্গা ডার্লং এবং বেনী চন্দ্র জমাতিয়াকে ভারত সরকার পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ভারতের অনেক রাজ্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার এবং সম্মান প্রদান করে৷ এ বিষয়ে তিনি মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন পুরস্কার প্রদানের কথা উল্লেখ করেন৷ রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে পূর্ণ রাজ্য দিবসে প্রতিবছর রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদান করা হবে৷ মোট ৫টি পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে৷ সাহিত্য, শিল্প, ক্রীড়া, বি’ান, সামাজিক কাজ, সাংবাদিকতা, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হবে ত্রিপুরা বিভূষণ সম্মান৷ পুরস্কার স্বরূপ ৫ লক্ষ টাকা ও মারক প্রদান করা হবে৷ একই ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ত্রিপুরা ভূষণ সম্মান দেওয়া হবে৷ পুরস্কার স্বরূপ এই ক্ষেত্রে ২ লক্ষ টাকা সহ মারক প্রদান করা হবে৷ এস ডি বর্মন মেমোরিয়াল সম্মান দেওয়া হবে সঙ্গীত, শিল্প, সংস্ক’তি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য৷ এক্ষেত্রে পুরস্কার স্বরূপ নগদ ১ লক্ষ টাকার অর্থরাশি ও মারক দেওয়া হবে৷

মহারাণী কা’নপ্রভা দেবী মেমোরিয়াল সম্মান দেওয়া হবে মহিলা ক্ষমতায়ন, মহিলা ও শিশুর যত্ন, মহিলাদের মধ্যে স্বাক্ষরতা অভিযানে অসামান্য অবদানের জন্য৷ পুরস্কার স্বরূপ ১ লক্ষ টাকা ও মারক দেওয়া হবে৷ এছাড়া, বি’ান ও পরিবেশ সংক্রান্ত কর্মসূচি এবং নতুন উদ্ভাবনী কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্ক’ত করা হবে৷ এই ক্ষেত্রে পুরস্কার স্বরুপ ১ লক্ষ টাকা ও মারক দেওয়া হবে৷ শিক্ষামন্ত্রী জানান, পুরস্কারের জন্য ব্যক্তিদের মনোনীত করতে রাজ্য সরকার একটি কমিটি গঠন করবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top