News Flash

  • Home
  • Uncategorized
  • মোবাইল চুরি করে লক্ষাধিক টাকা লুট, গ্রেফতার তিন যুবক
Image

মোবাইল চুরি করে লক্ষাধিক টাকা লুট, গ্রেফতার তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,, ২৯ মে৷৷ মোবাইল ফোন চুরি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে৷ গত ২৯ এপ্রিল থানায় এ-সংক্রান্ত অভিযোগ জানানো হয়েছিল৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে এক মহিলার মোবাইল ফোন চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷


এ-বিষয়ে রেখারানি মজুমদার শান্তিরবাজার থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছিলেন৷ তিনি জানান, গত ২৯ এপ্রিল বাড়িতে অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছিল৷ আগুন নেভানোর সুযোগে ঘরে ঢুকে তিন যুবক ব্যাংক পাসবুক ও মোবাইল ফোন হাতিয়ে নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, মোবাইলে ওটিপি সংগ্রহ করে তিন যুবক মিলে ওই মহিলার ব্যাংক একাউন্ট থেকে ১ লক্ষ ৪ হাজার টাকা তুলে নেয়৷ বিষয়টি মহিলার নজরে আসতে অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে শান্তিরবাজার থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ওই মহিলা৷


ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তিন যুবককে আটক করেছে৷ অভিযুক্তরা বিপ্লব দেবনাথ, সবুজ নম ও আকাশ মজুমদারের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪৩৬, ৩৮০ এবং ১২০(বি) ও আইটি অ্যাক্ট ৬৬বি, ৬৬ডি এবং ৬৬সি ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে৷ তাঁর দাবি, প্রতারণার মামলায় এক মাসের মধ্যে সাফল্য মিলেছে৷ এ ধরনের প্রতারণা মূলক ঘটনাকে কেন্দ্র করে শান্তিরবাজার এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top