News Flash

  • Home
  • Uncategorized
  • দুই বাইকের সংঘর্ষে নিহত এক যুবক
Image

দুই বাইকের সংঘর্ষে নিহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ লকডাউন চলাকালীন সময়েও রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ শুক্রবার রানীর বাজার থানা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম রবীন্দ্র দেববর্মা৷


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাইক দ্রুত বেগে আসছিল৷ সামনাসামনি আসার পর বাইকের চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ ফলে সংঘর্ষের ঘটনা ঘটে৷ তাতে এক যুবক গুরুতর ভাবে আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনার খবর পেয়ে রানির বাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করে পুলিশ৷ এ ব্যাপারে রানীর বাজার থানায় সুনির্দিষ্ট মামলা হয়েছে৷ চালকদের দ্রুতগামীতা-ও অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে রাণীর বাজার থানার পুলিশ জানিয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top