News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্টার ফের গুড গভর্নেন্স স্থাপনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়
Image

সেন্টার ফের গুড গভর্নেন্স স্থাপনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাজ্যে সেন্টার ফর গুড গভর্নেন্স স্থাপন করার জন্য অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা৷ সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ আজ সন্ধ্যায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্য প্রশাসনের মান আরও উন্নত করতে এবং প্রশাসনিক সংস্কারের জন্যই এই সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ সিপার্ডে এই সেন্টারটি স্থাপন করা হবে৷ এই ধরণের সেন্টার বর্তমানে গুজরাট, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম এই ৪ টি রাজ্যে রয়েছে৷


জাতীয়স্তরে মূল সেন্টারটি রয়েছে হায়দ্রাবাদে৷ শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমানে রাজ্য সরকার প্রথম থেকেই সুশাসনের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে৷ সেই লক্ষ্যে ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক কেন্দ্রিক প্রশাসনিক সরকার গড়ে তোলা প্রয়োজন মনে করে রাজ্য মন্ত্রিসভা এই ধরণের সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে৷ এই সেন্টারের মাধ্যমে দেশের বা অন্যান্য রাজ্যের সরকারি, বেসরকারি এবং একাডেমী ক্ষেত্রে সুশাসন কী অবস্থায় রয়েছে তা নিয়ে পর্যালোচনা এবং অনুশীলন করা হবে৷ এছাড়াও এই সেন্টারের মাধ্যমে প্রশাসনের কোনো ফাঁকফোকর থাকলে তা চিহ্ণিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ রাজ্যে এই সেন্টারটি পরিচালনার ক্ষেত্রে গুড গভর্নেন্সের জন্য একজন কনসালটেন্ট, ই-গর্ভনেন্সের জন্য একজন কনসালটেন্ট, একজন রিসার্চ অ্যাসিসটেন্ট, একজন ডাটা এন্ট্রি অপারেটর, এবং ১ জন পিয়ন নিয়োগ করা হবে৷ এই সেন্টার পরিচালনার জন্য রাজ্য সরকারের বার্ষিক ৭৭ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় হবে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানানন, এখন থেকে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড থ্রি পরীক্ষায় বাংলা/ককবরক বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ণে পরীক্ষা নেয়া হবে৷ আগে টিপিএসসি’র মাধ্যমে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড থ্রি-তে ৫ টি বিষয়ে ৫০০ নম্বরের পরীক্ষা নেয়া হত৷ বিষয়গুলি ছিল ল পেপার-১ ১০০, ল পেপার -২ ১০০ নম্বরের, সাধারণ জ্ঞান ১০০ নম্বরের, মৌখিক ১০০ নম্বরের এবং ইংরেজী ১০০ নম্বরের,৷ যেহেতু বাংলা এবং ককবরক রাজ্যের সরকারী ভাষা তাই জুডিশিয়াল সার্ভিস রুলসের অষ্টম সংশোধনীর মাধযমে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড থ্রি’র পরীক্ষাতে বাংলা/ককবরক বিষয়ে ১০০ নম্বরের সিলেবাস থাকবে৷ রাজ্যের ছেলে মেয়েদের সুুবিধার্থেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top