News Flash

  • Home
  • Uncategorized
  • ডিজিপিকে স্মারকলিপি ১০৩২৩ এর
Image

ডিজিপিকে স্মারকলিপি ১০৩২৩ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা৷ তাদের ওপর থেকে এফ আই আর . প্রত্যাহার করে নেওয়ার দাবিতে রাজ্য পুলিশের মহানির্দেশক এর কার্যালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক এর উদ্দেশ্যে জেলা পুলিশ সুপারের কাছে বৃহস্পতিবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷

চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ জানান গত ১২এপ্রিল তারা শিক্ষা অধিকর্তার কাছে বিভিন্ন দাবি নিয়ে উপস্থিত হয়েছিলেন৷ লকডাউন চলাকালে তারা ডেপুটেশন প্রদান করায় তাদের বিরুদ্ধে এফআইআর গ্রহণ করে পুলিশ৷ বর্তমানে চাকরিরত শিক্ষকরা চরম সমস্যার সম্মুখীন৷ এসব বিষয় বিবেচনা করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আনীত এফআইআর প্রত্যাহার করার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷ পশ্চিম জেলার জেলা পুলিশ সুপার বিষয়টি রাজ্য পুলিশের মহা নির্দেশকের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top