News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ফিরলেন রাজ্যে
Image

লকডাউনে বাংলাদেশে আটকে থাকা ১০৬ জন ফিরলেন রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ করোনা-র প্রকোপে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকরা আজ বৃহস্পতিবার স্বদেশে ফিরেছেন৷ এদিন ত্রিপুরায় ১০৬ জন, অসমে ৬১ জন এবং মণিপুরের ১৭ জন বাংলাদেশ থেকে ফিরেছেন৷ তাঁরা আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং অসমের করিমগঞ্জ জেলায় সুতারকান্দি ল্যান্ড কাস্টম স্টেশন দিয়ে দেশে প্রবেশ করছেন৷ ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস আজ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন৷ ত্রিপুরার নাগরিকরা ফেরার আগেই তিনি আগরতলা আইসিপি ঘুরে দেখে আগতদের একান্তবাস নিয়ে খোঁজখবর নিয়েছেন৷ আগরতলা আইসিপি-তে সাংসদ প্রতিমা ভৌমিকও গিয়েছিলেন৷ তাঁর সাথেও রিভা গাঙ্গুলি দাসের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে৷


ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনারের কথায়, বাংলাদেশ থেকে ভারতে ফেরত সকলের থার্মাল স্ক্রিনিং করার পর নমুনা সংগ্রহ করে তাঁদের প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হবে৷ কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ আসলেও ৭ দিন তাঁরা সেখানেই থাকবেন, জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ আজ বাংলাদেশ থেকে উত্তর-পূর্বাঞ্চলের তিনটি স্থলবন্দর দিয়ে দুই শতাধিক ভারতীয় দেশে ফিরেছেন বলে জানিয়েছেন রিভা গাঙ্গুলি দাস৷
করোনা-র প্রকোপ বাংলাদেশেও দেখা দিয়েছে৷ ফলে প্রচুর ভারতীয় নাগরিক বাংলাদেশে আটকে পড়েছিলেন৷ ভারতের বিদেশ এবং স্বরাষ্ট্রমন্ত্রক তাঁদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করেছে৷ ত্রিপুরায় ১২৯ জন বাংলাদেশ থেকে ফিরবেন বলে সূচি স্থির হয়েছে৷ তবে সকলে আজকেই ফিরতে পারেননি৷ এদিন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বাংলাদেশ থেকে ত্রিপুরার নাগরিক রাজ্যে ফিরেছেন৷
আজ সকালে ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশন রিভা গাঙ্গুলি দাস আগরতলা আইসিপি পরিদর্শন করেছেন৷ বাংলাদেশ থেকে আগতদের জন্য সমস্ত ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেছেন তিনি৷ আগরতলা ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার দেবাশিস নন্দি তাঁকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছেন৷ তিনি বিএসএফ আধিকারিক এবং স্বাস্থ্য কর্মীদের সাথেও আলাদা করে কথা বলেছেন৷


ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, করোনা-র প্রকোপে লকডাউনে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকরা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ সে-মোতাবেক তাদের ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে৷ তাঁর কথায়, উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা, অসম, মেঘালয় এবং মণিপুরের নাগরিকরা আজ বাংলাদেশ থেকে ফিরছেন৷ তাঁরা আগরতলা আইসিপি, অসমের করিমগঞ্জের সুতারকান্দি এলসিএস এবং মেঘালয়ের ডাউকি এলসিএস দিয়ে ভারতে প্রবেশ করবেন৷ তিনি জানান, আজ প্রায় ২৩০ জন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ফিরেছেন৷ তাই আগরতলা আইসিপি-তে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছি৷

এদিন আগরতলা আইসিপি-তে সাংসদ প্রতিমা ভৌমিক গিয়েছিলেন৷ তাঁর সাথেও রিভা দাস গাঙ্গুলির দীর্ঘ আলোচনা হয়েছে৷ সাংসদ ভৌমিক বলেন, ত্রিপুরা সরকার বাংলাদেশে থেকে আগতদের প্রথমে থার্মাল স্ক্রিনিং করেছে৷ তার পর তাদের নমুনা সংগ্রহ করার পর প্রাতিষ্ঠানিক একান্তবাসে পাঠানো হবে৷ তাঁর দাবি, ত্রিপুরার নাগরিকদের রিপোর্ট নেগিটিভ আসলেও তাদের ৭ দিন একান্তবাসে রাখা হবে৷ করোনা মোকাবিলায় এবং জনসুরক্ষায় ত্রিপুরা সরকার কোনও আপস করবে না৷
এদিন আগরতলা আইসিপি-তে স্বাস্থ্য কর্মীদের এক বিশাল টিম উপস্থিত ছিল৷ সাথে বিএসএফ-এর তরফেও বিভিন্ন ব্যবস্থা করা হয়েছিল৷ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় জিরো লাইন থেকে পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট চিহ্ণ এঁকে দেওয়া হয়েছিল৷ সমস্ত নিয়ম মেনেই ত্রিপুরার নাগরিকরা রাজ্যে প্রবেশ করেছেন৷ এদিন বাড়ি ফেরার আনন্দে ত্রিপুরার নাগরিকরা সকলেই সন্তোষ প্রকাশ করেছেন৷

আজ আগরতলা আইসিপি দিয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ১০৬ জন ত্রিপুরার নাগরিক রাজ্যে ফিরেছেন৷ তাদের মধ্যে ৯৭ জনকে আগরতলায় পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউট-এ এবং ৯ জনকে সিপার্ডে প্রাতিষ্ঠানিক একান্তবাসে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এদিকে, অসমের করিমগঞ্জের সুতারকান্দি ল্যান্ড কাস্টম স্টেশন দিয়ে বাংলাদেশ থেকে আজ ৭৮ জন ত্রিপুরার নাগরিক এসেছেন৷ করিমগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, আজ সুতারকান্দি এলসিএস দিয়ে অসমের ৬১ জন এবং মণিপুরের ১৭ জন বাংলাদেশ থেকে ফিরেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top