News Flash

  • Home
  • Uncategorized
  • এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন আবিষ্কারের চ্যালেঞ্জ ভারতের সামনে
Image

এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন আবিষ্কারের চ্যালেঞ্জ ভারতের সামনে

নয়াদিল্লি, ২৮ মে (হি. স.):  এক বছরের মধ্যে করোনা ভ্যাকসিন তৈরি করার চ্যালেঞ্জ এখন ভারতের সামনে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রধান বিজ্ঞান পরামর্শদাতা অধ্যাপক বিজয় রাঘবন। সেই লক্ষ্যে একশটিরও বেশি প্রজেক্টে বর্তমানে কাজ চলছে। সাধারণ পরিস্থিতিতে ভ্যাকসিন তৈরি করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। খরচ হয় ২০০ মিলিয়ন ডলারের মত।বর্তমান পরিস্থিতিতে ৩০ টি সংস্থা কাজ করে চলেছে। অনুসন্ধানের নিরিখে ভাল জায়গায় রয়েছে ২০ সংস্থা বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক বিজয় রাঘবন জানিয়েছেন, করোনা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সুস্থ মানুষের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হবে। সেই কারণে ভ্যাকসিনের গুণগত মান এবং সুরক্ষা দিকটি যাচাই করা হয়। সে জন্য অধিক সময় লেগে যায়। ভ্যাকসিন চার প্রকারে বিকশিত করা যায়। ভ্যাকসিন যতদিন না আবিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত দেশবাসীকে পাঁচটি কাজ করতে হবে।মুখে মাস্ক পরা, হাত শোধন করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, চিহ্নিতকরণ করে টেস্টিং করা। এই পাঁচ ভাবে করোনাকে নির্মূল করা যেতে পারে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top