News Flash

  • Home
  • Uncategorized
  • পেট ব্যাথার রোগী করোনা আক্রান্ত, একান্তবাসে শিলচর মেডিক্যালের ডাক্তার সহ ২৯ জন স্বাস্থ্যকর্মী
Image

পেট ব্যাথার রোগী করোনা আক্রান্ত, একান্তবাসে শিলচর মেডিক্যালের ডাক্তার সহ ২৯ জন স্বাস্থ্যকর্মী

শিলচর (অসম), ২৩ মে (হি.স.) : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের জনৈক সার্জারি রোগীর দেহে কোভিড-১৯ ধরা পড়ায় চিকিৎসক সহ ২৯ জনকে ১৪ দিনের একান্তবাসে (কোয়ারেন্টাইন) পাঠানো হয়েছে। করিমগঞ্জ জেলার এংলারবাজারের খলিলুর রহমান (৪৫) বৃহস্পতিবার  পেটে ব্যথা উপসর্গ নিয়ে চিকিসার জন্য এসেছিলেন মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডা. সিদ্ধার্থ ভট্টাচার্যের নেতৃত্বে চিকিৎসকরা ঠিক করেছিলেন, শুক্রবার তাঁর পেটের অপারেশন করানো হবে। কিন্তু এর আগেই ঘটে যায় আরেকটি বিপত্তি। 

কর্তব্যরত চিকিৎসকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে  থ্রোট সোয়াব টেস্ট করান খলিলুরের। টেস্টের রিপোর্টে তাঁর কোভিড-১৯ পজিটিভ আসে। রিপোর্ট হাতে আসতেই নড়েচড়ে বসে মেডিক্যাল প্রশাসন। বিলম্ব না করে তড়িঘড়ি খলিলুর রহমানকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এর পর অবগত করানো হয় স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন হাসপাতালের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া, সুপারিনটেনডেন্ট ডা. অভিজিৎ স্বামী, সিনিয়র ডাক্তার এবং উচ্চপদস্থ আধিকারিকরা। 

শিলচর মেডিক্যাল কলেজের হাসপাতালের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া জানান, করোনা টেস্টে পজিটিভ পাওয়ার পর রোগী খলিলুরকে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছ। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর অনুযায়ী প্রটোকল অনুসারে এই কক্ষের ১৩ জন রোগী সহ তাদের সঙ্গে বিদ্যমান অ্যাটেনডেন্টদের লালারস পরীক্ষা হচ্ছে। যে কক্ষে খলিলুর রহমানক রাখা হয়েছিল ওই কক্ষ ও তার আশপাশ এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই কক্ষের রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বলে জানান ডা, বেজবরুয়া। 

প্রাপ্ত খবরে প্রকাশ, ডা. সিদ্ধার্থ ভট্টাচার্য, পিজি চিকিৎসক সহ খলিলুর রহমানের চিকিৎসায় নিয়োজিত ২৯ জনকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়ে তাদেরও নমুনা পরীক্ষা নিরীক্ষা করা হবে। এ ঘটনার ফলে মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা বিভাগের কর্মীদের আরও সতর্কতা অবলম্বনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top