News Flash

  • Home
  • Uncategorized
  • বিলেতি মদের দোকান, প্রতিবাদ এলাকাবাসীর
Image

বিলেতি মদের দোকান, প্রতিবাদ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ মে৷৷ বিলেতি মদের দোকান বন্ধ করার দাবীতে এলাকার বিশিষ্টজনের এক প্রতিনিধিদল সিপাহীজলা জেলাশাসকের নিকট এই মর্মে এক দাবীসনদ তুলে দেন৷


সম্প্রতিকালে জম্পুইজলা মহকুমাধীন জম্পুইজলা কলোনি এসবি সুকল এবং মডার্ন ইডেন সুকলের মধ্যবর্তীস্থানে বিলিতি মদের দোকান খোলার উদ্যোগ নিয়েছে৷ যে স্থানে মদের দোকান খোলা উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে পরপর দুইটি সুকল রয়েছে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকার পরেও কিভাবে ওই এলাকায় মদের দোকান খোলা হবে সেটাই এখন প্রশ্ণ৷ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বুঝে উঠতে পারছেন না কিভাবে খোলা হবে মদের দোকান৷ প্রতিষ্ঠান সন্নিকটে মদের দোকান খোলা মানে শিক্ষা প্রতিষ্ঠান সুস্থ পরিবেশ কি কলুষিত করা৷


এহেন পরিস্থিতিতে এলাকার শিক্ষাবিদ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চাইছেন কোনমতেই যাতে এখানে মদের দোকান খোলা না হয়৷ জেলা প্রশাসন সহ দপ্তরের কর্মকর্তারা অবিলম্বে এই বিষয়টি তদন্ত সাপেক্ষ পদক্ষেপ গ্রহণ না করলে এলাকার সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলনে যেতে পারে বলে জানা যায়৷ যেখানে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানে কান পাতলে শোনা যায় মদের দোকান বন্ধ করার গুঞ্জন৷ সাধারণ মানুষ আন্দোলন ছাড়াই জেলা প্রশাসন এবং দফতরের আধিকারিকরা অবিলম্বে এই মদের দোকান বন্ধ করা উদ্যোগ গ্রহণ করুক সেটাই চাইছেন এলাকার মানুষ৷ উদ্যোক্তাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হলেও কর্ণপাত করতে রাজি নয় তারা৷ এখন দেখার এই বিষয়টি নিয়ে জেলা তথা দফতরের আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top