News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তঃরাজ্য সীমান্ত টপ‌কে ত্রিপুরা থেকে অসমের ‌পাথারকা‌ন্দি‌তে এসে আটক আরও দুই
Image

আন্তঃরাজ্য সীমান্ত টপ‌কে ত্রিপুরা থেকে অসমের ‌পাথারকা‌ন্দি‌তে এসে আটক আরও দুই

গুয়াহাটি, ১৯ মে (হি.স.) : লকডাউন‌কে উপেক্ষা ক‌রে অসম ত্রিপুরা সীমান্ত এলাকা টপ‌কে পাথারকা‌ন্দি‌তে বি‌ভিন্ন ব্য‌ক্তি‌দের আনা‌গোনা অব্যাহত থাকায় স্থানীয় জনম‌নে ক‌রোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক দেখা দিয়েছে। সঙ্গে বিরাজ করছে চাঞ্চল্য। প্রতিবেশী দুই রা‌জ্যের সীমান্ত এলাকা সিল করা স‌ত্বেও ত্রিপুরা থেকে মানু‌ষের অবাধে আগমণে নানা প্রশ্ন উঠ‌তে শুরু ক‌রে‌ছে স‌চেতন মহ‌লে।

প্রাপ্ত খবরে প্রকাশ, গত ১১ দি‌নে অবৈধ ভাবে অসমে প্রবেশের পথে পাথারকা‌ন্দির সোনাখিরা পুলিশের হাতে ধরা পড়েছে মোট ১৫ জন ব্য‌ক্তি। তা‌দের‌কে পৃথক পৃথক ভাবে সোনাখিরা পু‌লিশ চেক‌পোস্টের ইনচার্জ সু‌খেশ দাস আটক করে সার্কল প্রশাস‌নের তত্ত্বাবধা‌নে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিয়েছেন।

আজ মঙ্গলবার সকা‌লে ধর্মনগ‌রের কৃষ্ণপুর থে‌কে পা‌য়ে হেঁটে গোলাঘা‌টের দুই পরিযায়ী শ্র‌মিক সোনা‌খিরায় পৌঁছ‌লে তা‌দের‌ আটক ক‌রে পু‌লিশ। তাদের হা‌তে কোনও টাকা না থাকায় চেক‌পোস্টের ইনচার্জ সু‌খেশ দাস নিজের প‌কে‌টের টাকা খরচ করে ভাত খাওয়ার ব্যবস্থা ক‌রে দেন। পরিযায়ী শ্রমিকদের নাম আকাশ কু‌র্মি ও অনন্ত কোঁওর। তারা জ‌নৈক হা‌নিফ উদ্দিন না‌মের ঠিকাদা‌রের অধীনে ‌সি‌মে‌ন্টের কাজে নিয়োজিত ছিলেন। দুজনকে পাথারকান্দির স্বাস্থ্য বিভা‌গের হা‌তে সমঝে দিয়েছেন পুলিশ অফিসার।

প্রসঙ্গত, অনুরূপ ভাবে গতকাল সোমবার বিকেলে ত্রিপুরার জিরানিয়া থেকে কাঁঠলতলি হয়ে আসার পথে সোনাখিরা পু‌লিশ চেকপোস্টে এসে ধরা পড়েন আরও চার ব্যক্তি সহ দুই চালক। তাঁরা পুলিশের চোখে ধুলো দিয়ে নদীপ‌থে অস‌মে প্র‌বে‌শের পর একটি অ্যাল্টো ও এক‌টি অটো ‌রিকশা ভাড়া করে অসমে প্রবেশের ফন্দি ক‌রে সোনা‌খিরায় এসে ধরা প‌ড়েন। এঁরা হলেন দিলাল হুসেন, তপন দেব, আজিম উদ্দিন, অম‌লেন্দু দেব এবং জামাল উদ্দিন ও ফকর উদ্দিন। এদের প্রত্যেকের বাড়ি অসমের নিলামবাজারে বলে নিজেদের স্বীকারোক্তিতে জানিয়েছেন আটকরা। পরে প্রশাসনের মাধ্যমে তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ মে নিজের বা‌ড়ির টা‌নে আগরতলা থে‌কে রেল সড়ক ধ‌রে পা‌য়ে হঁটে অস‌মে প্র‌বেশ ক‌রে পাথারকা‌ন্দির সোনা‌খিরা পু‌লি‌শের হা‌তে ধরা পড়েছিলেন চারজন। একই ভাবে গত ১৭ মে রাতের অন্ধকারের সুযোগকে হাতিয়ার করে ত্রিপুরার ধলাই জেলার হটস্পট জোন থেকে লরিতে করে অসমে প্রবেশ পথে আটকে পড়েন পশ্চিমবঙ্গের মালদার এক যুবক। এর পর একই ভাবে গতকাল সোমবার দুপুরবেলা ত্রিপুরা থে‌কে অসমে অবৈধ ভাবে প্রবেশের পর পুলিশের হাতে ধরা পড়েন পঞ্জাবের দুই ফেরিওয়ালা।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে সম্প্রতি প্রশাসনিক তরফ থেকে চোরাইবাড়ির অসম-ত্রিপুরা সীমান্ত এলাকা সিল করে দেওয়ার পরও কাভাবে প্রায় প্রতিদিন রাজ্যে অবাধে ভিন রাজ্যের মানুষ আনাগোনা করেছেন তা বুঝতে পারছে না সচেতন মহল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top