News Flash

  • Home
  • Uncategorized
  • বলে লালা ব্যবহার করা যাবে না, আইসিসিকে জানাল কুম্বলের ক্রিকেট কমিটি
Image

বলে লালা ব্যবহার করা যাবে না, আইসিসিকে জানাল কুম্বলের ক্রিকেট কমিটি

মুম্বই, ১৯ মে (হি.স.) : বলে লালা ব্যবহার করা যাবে না, আইসিসিকে জানিয়ে দিল অনিল কুম্বলের ক্রিকেট কমিটি । আগেই আইসিসির মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটি বলে লালার ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে। এবার ওই একই মত জানাল অনিল কুম্বলের ক্রিকেট কমিটি। তবে বল পালিশ করার ক্ষেত্রে ঘাম ব্যবহার করা যেতে পারে।

করোনা ভাইরাসের জেরে বদলে যেতে চলেছে ক্রিকেটের দীর্ঘদিনের নিয়ম। শুরু থেকেই বলের পালিশ বজায় রাখতে মুখের লালা ব্যবহার করতেন ক্রিকেটাররা। করোনা সংক্রমণের আশঙ্কায় আইসিসি নিষিদ্ধ করতে চলেছে লালার ব্যবহার।  অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির প্রস্তাব অনুযায়ী সাময়িকভাবে বদল হচ্ছে আরও কিছু প্রচলিত নিয়ম।

আইসিসির মেডিক্যাল অ্যাডভাইজরি কমিটির পরামর্শ মতোই বলে লালার ব্যবহার নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে অনিল কুম্বলের ক্রিকেট কমিটি। তবে যেহেতু ঘামের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নেই, তাই বল পালিশ করার ক্ষেত্রে ঘাম ব্যবহার করা যেতে পারে। যদিও বলে কোনও কৃত্রিম পদার্থ ব্যবহার, যা বল বিকৃতি বলেই বিবেচিত হয়, তার অনুমতি দেয়নি ক্রিকেট কমিটি। তবে যেহেতু ঘামের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা নেই, তাই বল পালিশ করার ক্ষেত্রে ঘাম ব্যবহার করা যেতে পারে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top