News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোটকে প্রহসনে পরিণত করতে এখন থেকেই চেষ্টা চলছে : জীতেন্দ্র চৌধুরী
Image

এডিসি ভোটকে প্রহসনে পরিণত করতে এখন থেকেই চেষ্টা চলছে : জীতেন্দ্র চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ সোমবার সিপিএম রাজ্য দপ্তরে সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন হয়৷ উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা সম্পাদক নারায়ণ কর৷ এছাড়া উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী, রাধাচরণ দেববর্মা৷

এই সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ এডিসিতে নির্বাচন কবে হবে জানা না থাকলেও এখন থেকেই ভবিষ্যতে নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে সরকার৷ ত্রাণ বণ্টনের শুধু বাধা নয়, ত্রাণ সংগ্রহ করলে প্রাণঘাতী হামলা করা হচ্ছে ভয় দেখানোর জন্য৷ জীতেন্দ্র চৌধুীর স্পষ্ট বক্তব্যে মহামারীর কারনে অর্থনীতি তো শেষ, এবার গণতন্ত্র শেষ হবে শাসকদলের দুর্বৃত্তায়নের জন্য৷

সরকারকে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য আবেদন জানান তিনি৷ এদিকে সারা কৃষক সভার সম্পাদক নারায়ণ কর জানান রাজ্যের অবস্থা ভয়াবহ৷ সরকারের ঘোষণা বাস্তবায়িত হচ্ছে না৷ ক্ষুধার জ্বালায় ভাত চুরি হচ্ছে৷ রোজগার হীন মানুষ দিশেহারা৷ তার দাবি সংকীর্ণতার উর্ধে উঠে সরকার পাশে দাঁড়াক মানুষের মহা সংকটের সময়ে৷ বন্ধ হোক রাজনৈতিক প্রতিহিংসা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top