News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষার সূচি ঘোষণা করল কেন্দ্র
Image

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষার সূচি ঘোষণা করল কেন্দ্র

নয়াদিল্লি, ১৮ মে (হি. স.):  দীর্ঘ অপেক্ষার পর অবশেষ প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নয়া নির্ঘণ্ট। সোমবার টুইটারে কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল এই নির্ঘণ্ট প্রকাশ করেন ।

সোমবার দুপুর একটা নাগাদ প্রথমে উত্তর-পূর্ব দিল্লির দশম শ্রেণির পরীক্ষার পুরো সময়সূচি প্রকাশ করেন পোখরিয়াল। ১ জুলাই থেকে টানা পরীক্ষা ১৫ জুলাই পর্যন্ত। রবিবার বাদ দিয়ে বেলা ১০.৩০ থেকে রোজ পরীক্ষা হবে। চলবে দুপুর ১.৩০ পর্যন্ত । টুইটারে তিনি লেখেন, ‘উত্তর-পূর্ব দিল্লিতে পাঠরত দশম শ্রেণির সকল প্রিয় পড়ুয়ারা, তোমাদের বোর্ড পরীক্ষারও এটা নির্ঘণ্ট। শুভকামনা রইল।’

সিবিএসই দশমের বাকি পরীক্ষার সূচি – সিবিএসই দশমের সোশাল সায়েন্স পরীক্ষা ১ জুলাই, সিবিএসই দশমের বিজ্ঞান পরীক্ষা ২ জুলাই, সিবিএসই দশমের হিন্দি পরীক্ষা ১০ জুলাই, সিবিএসই দশমের ইংরেজি পরীক্ষা ১৫ জুলাই ।

অপর একটি টুইটে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী। দশম শ্রেণির মত তিনি লেখেন, ‘দ্বাদশ শ্রেণির সকল প্রিয় পড়ুয়ারা, তোমাদের বোর্ড পরীক্ষার এটা নির্ঘণ্ট। শুভকামনা রইল।’ দেশের অন্যান্য প্রান্ত এবং উত্তর-পূর্ব দিল্লির পরীক্ষার সূচি একইসঙ্গে দেওয়া হয়েছে।

সিবিএসই দ্বাদশের বাকি পরীক্ষার সূচি ঘোষণা করা হল। হোম সায়েন্স পরীক্ষা ১ জুলাই, কম্পিউটার সায়েন্স পরীক্ষা হবে ৭ জুলাই, বিজনেস স্টাডিজ পরীক্ষা ৯ জুলাই, ১০ জুলাই হবে বায়ো টেকনোলজি পরীক্ষা, সিবিএসই দ্বাদশের ভূগোল পরীক্ষা হবে ১১ জুলাই,১৩ জুলাই হবে সিবিএসই দ্বাদশের সোশিওলজি পরীক্ষা ।

দুটি বোর্ড পরীক্ষার জন্যই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে আসার সময় পড়ুয়াদের কী কী সতর্কাত অবলম্বন করতে হবে, তাও জানানো হয়েছে। সেগুলি হল – ১) ট্রান্সপারেন্ট বোতলে পড়ুয়াদের হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যেতে হবে। ২) প্রত্যেক পড়ুয়াকে মাস্ক বা কাপড় দিয়ে তাদের নাক-মুখ ঢেকে রাখতে হবে। ৩) প্রত্যেক পড়ুয়াকে শারীরিক দূরত্বের বিধি মেনে চলতে হবে।  ৪) করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতা নেওয়ার বিষয়ে অভিভাবকদের তাঁদের ছেলেমেয়েদের সাহায্য করতে হবে।  ৫) অভিভাবকদের নিশ্চিত করতে হবে যে তাঁদের ছেলেমেয়ে অসুস্থ নন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top