News Flash

  • Home
  • Uncategorized
  • বেতনের দাবীতে আগরতলা রেল স্টেশনে বিক্ষোভ দেখালেন চুক্তিবদ্ধ সাফাইকর্মীরা
Image

বেতনের দাবীতে আগরতলা রেল স্টেশনে বিক্ষোভ দেখালেন চুক্তিবদ্ধ সাফাইকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ আগরতলা রেল স্টেশনে চুক্তিবদ্ধ সাফাই কর্মীরা বেতনের টাকা পাচ্ছে না৷ লকডাউন চলাকালে বেতনের টাকা না পাওয়ায় রেলস্টেশনের চুক্তিবদ্ধ সাফাই কর্মীরা অসহায় হয়ে পড়েছে৷ তাদের পরিবারে অনাহার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বে তাদের বকেয়া মজুরির টাকা মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছে চুক্তিবদ্ধ শ্রমিকরা৷

বকেয়া মজুরির দাবিতে রবিবার রেলের চুক্তিবদ্ধ শ্রমিকরা আগরতলা ট্রেন স্টেশনে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করেন৷ রবিবার থেকে তারা রেলস্টেশনে ছাপাইয়ের কাজকর্ম বন্ধ রাখেন৷ বকেয়া দু’’মাসের মজুরির টাকা মিটিয়ে না দেওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে স্পষ্ট ভাবে হুশিয়ারি দিয়েছেন৷ ফলে আগরতলা রেল স্টেশনে সাফাই কাজকর্ম দগ্দ হয়ে পড়েছে৷

সাফাই কর্মীরা জানিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে তারা রেলস্টেশনে ছাপাইয়ের কাজকর্ম দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন৷ এ বিষয়ে তারা সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top