News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালায় চার্জশিট দিতে ব্যর্থ ক্রাইম ব্রাঞ্চ, জামিন পেলেন ওয়াই পি সিং, হোঁচট খেল রাজ্য সরকার
Image

পূর্ত ঘোটালায় চার্জশিট দিতে ব্যর্থ ক্রাইম ব্রাঞ্চ, জামিন পেলেন ওয়াই পি সিং, হোঁচট খেল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ পূর্ত ঘোটালায় চার্জশীট দিতে পারেনি ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ তাই, জেল হেফাজতে ৯০ দিন অতিক্রান্ত হওয়ায় জামিন পেলেন পূর্ত দফতরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিং৷ স্বাভাবিকভাবেই, দুর্নীতি মামলায় হোঁচট খেয়েছে ত্রিপুরা সরকার৷ ওয়াই পি সিং-র আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস বলেন, শুধুমাত্র হয়রানির জন্যই তাঁর মক্কেল-কে গ্রেফতার করা হয়েছিল৷ তাঁর বিরুদ্ধে কোন দুর্নীতি প্রমান হবে না, তা নিশ্চিত ছিল৷ তাই, আজ ত্রিপুরা হাই কোর্ট ওয়াই পি সিং-র জামিন মঞ্জুর করেছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় পূর্ত ঘোটালায় ইতিপূর্বে প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিক-কে ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছিল৷ তাঁদের ক্ষেত্রেও আদালতে চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় তাঁরা ৯০ দিন জেল হেফাজতে থাকার পর জামিন পেয়ে যান৷ গত ১৭ ফেব্রুয়ারি পূর্ত ঘোটালায় ক্রাইম ব্রাঞ্চ পূর্ত দফতরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিং-কে গ্রেফতার করেছিল৷ তাকে, ত্রিপুরায় এনে আদালতে সোপর্দ করা হয়েছিল৷ শেষে আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়ে দেয়৷


এদিকে, ৯০ দিন অতিক্রান্ত হয়ে গেলেও ক্রাইম ব্রাঞ্চ আদালতে চার্জশিট জমা দিতে পারেনি৷ বরং, পূর্ত ঘোটালায় তদানীন্তন মুখ্য সচিবের বয়ান রেকর্ড করে এনে আদালতে মুখ পুড়েছে ত্রিপুরা সরকারের৷ ওয়াই পি সিং-র আইনজীবী পীযুষ কান্তি বিশ্বাস বলেন, তদানীন্তন মুখ্য সচিব এবং ভারপ্রাপ্ত মুখ্য সচিব শশী প্রকাশ এবং এ. কে. ম্যাংগোত্রা স্বীকার করেছেন, পূর্ত কাজে মন্ত্রিসভার অনুমোদন ছিল৷ মন্ত্রিসভা-কে লুকিয়ে ওয়াই পি সিং কোন পদক্ষেপ নেননি৷ পীযূষবাবুর কথায়, ওয়াই পি সিং আদালতে বলেছিলেন, পূর্ত কাজে মন্ত্রিসভার অনুমোদনেই দরপত্র আহ্বান করা হয়েছিল৷ সে-মোতাবেক কাজের বরাত দেওয়া হয়েছিল৷ কিন্তু, ত্রিপুরা সরকার তাতে দুর্নীতি হয়েছে অভিযোগ এনে তাঁর মক্কেল-কে অযথা হয়রানি করেছে, বলেন পীযুষ কান্তি বিশ্বাস৷ তাঁর দাবি, তদানীন্তন দুই আধিকারিকের বক্তব্যে এখন তা প্রমান হয়ে গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top